শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৭ পিএম, ২০২২-১১-২৪
মোঃ জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: কাতার বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে পড়ছে দেশে সর্বত্র তারই ধারাবাহিকতায় পটুয়াখালী দুমকি উপজেলার ব্রাজিল সমর্থকরা এক বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা বের করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সরকারি জনতা কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে লেবুখালী বাউফল মহাসড়ক হয়ে নতুন বাজার, হলপট্টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরতলা বাজার, থানাব্রীজ সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে শেষ হয়। উক্ত আনন্দ শোভাযাত্রায় রং বেরঙের বাহারি পতাকা, ব্যানার, ফেস্টুন, ঢাক-ঢোল, বাদ্য-বাজনা বাজিয়ে শিশু থেকে বৃদ্ধ সহ নানা শ্রেনী পেশার ব্রাজিল সমর্থক অংশগ্রহণ করেন। হাজারো কণ্ঠে ব্রাজিল ফুটবল দল বিজয়ের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে দুমকি শহরের অলিগলি। আনন্দ শোভাযাত্রা ও র্যালিতে নেতৃত্বে দিয়েছেন, শিক্ষক, ডাক্তার, রাজনৈতিক নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ। এ সময় আয়োজকরা বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও আমাদের দেশের মানুষের মাঝে ব্রাজিলের নাম হৃদয় সঞ্চারিত হচ্ছে। প্রিয় দল ব্রাজিল, প্রিয় খেলোয়াড় নেইমারকে দূর থেকে উৎসাহিত ও সমর্কথন করতে আমাদের এ আয়োজন। খেলায় হার-জিত থাকবে। তারপরও কাতার বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবার ব্রাজিল বিজয় হবে এটাই তাদের প্রত্যাশা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited