শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৩ পিএম, ২০২১-০৩-১৩
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে টিটিসি‘র প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষ জন শক্তি তৈরি ও বেকার মুক্ত যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। টিটিসির ট্রেনিং নিয়ে দেশ-বিদেশে সফল একাধিক লোকজন জানান- মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একজন কর্মীকে অত্যান্ত সুন্দর ভাবে হাতে-কলমে সব কিছু শিখিয়ে দেওয়া হয়। বিদেশে গমনেচ্ছু যুবকরা প্রশিক্ষন নিয়ে দক্ষ শ্রমিক হয়ে বিদেশে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে বৈধ ভাব্ েরেমিটেন্স প্রেরন করতে পারছে। এখানে সনদ নিয়ে কেউ বেকার থাকেন না। এ সনদটি একজন কর্মীকে আরও আত্মবিশ্বাসী করে গড়ে তুলে। সনদধারীরা এ সনদ দেখিয়ে দেশ-বিদেশে খুব সহজেই ভালো চাকরি এবং নিজে উদ্যোগী হয়েও ব্যবসা করা সম্ভব। টিটিসি সুত্রে জানা গেছে- বিদেশ গমনেচ্ছুদের ৩দিন মেয়াদী প্রাক বর্হিগমন ওরিয়েন্টেশন প্রগ্রাম চলমান রয়েছে। মহিলাদের জন্য ১মাস মেয়াদী হাউস কিপিং কোর্স সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে। ৩দিনের প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন প্রোগ্রামে কর্মীদের বিদেশ যাওয়ার পূর্ব প্রন্তুতি, করনীয়, বর্জনীয়, বৈধ রেমিটেন্স প্রেরন, নিরাপদ অভিবাসন, সর্তকতা মূলক প্রদর্শনী, বিমান বন্দরের আনুষ্ঠিকতা, বৈদেশিক কর্মসংস্থান, বিদেশের আবহাওয়া, সংস্কৃতি ও খাদ্যাভাস, বিভিন্ন পরিস্থিতিতে দৃতাবাস থেকে তথ্য প্রাপ্তিসহ প্রয়োজনীয় বিষয় অবহিত করা হয়। ৬ ট্রেডে ৬টি ব্যাচে প্রশিক্ষণ চলছে। প্রতি ট্রেডে নিয়মিত ৩৫জন। এছাড়া টিটিসির প্রতিটি ট্রেড এবং ক্লাসরুম সংশ্লিষ্ট কর্মকর্তার দিক নির্দেশনায় বিভিন্ন বাণী ও তথ্যে সুসজ্জিত রয়েছে। টিটিসিতে ইলেকট্রিক্যাল বিষয়ে সফল প্রশিক্ষনার্থী শহরের চৌমোহনাস্থ মোঃ সুলতান এ প্রতিবেদককে জানান- ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তিনি বিদেশে না গিয়ে বাংলাদেশেই অনেক সফলতা অর্জন করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সনদধারীদের ভালো মূল্যায়ন করেন। এ ছাড়া বিভিন্ন মিলকারখানায় ওয়্যারিংরের কাজ করেও ভালো উপার্জন করা যায়। টিটিসিতে কম্পিউটার বিষয়ে সফল প্রশিক্ষনার্থী সুলেমান আহমদ, পুলক দাস, চাঁদ মিয়া, চা-টি কোম্পানীতে কর্মরত ফয়েজ একই ভাবে বাংলাদেশেই অনেক সফলতা অর্জন করেছেন। টিটিসিতে ইলেকট্রিক্যাল বিষয়ে সফল প্রশিক্ষনার্থী বর্তমানে সৈৗদি আরবে রাফি আহমদ, আব্দুল কাদেরসহ প্রায় ৫শতাধিক ছেলে-মেয়ে প্রশিক্ষণ নিয়ে প্রবাসে অনেক সুনাম অর্জন করে বৈধ ভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে। মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ জানান- বেকারত্ব দুরীকরণ ও দারিদ্র্য বিমোচনে মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সকল নিয়ম মেনেই প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে অনিয়মের কোন সুযোগ নেই। অভিবাসন নিরাপত্তা ও অধিকার রক্ষা, বৈধপথে রেমিট্যান্স প্রেরণের সুযোগ সুবিধাসহ দেশের বাইরে গিয়েই যাতে অসুবিধা না হয়, সেজন্য বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল ও কম্পিউটারের উপর প্রশিক্ষণ নিচ্ছেন বহু বেকার যুবক-যুবতী। তারা প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, আমার নেতৃত্বে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দক্ষ জনগোষ্ঠি তৈরীতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে, নিজ উদ্যাগেই কেন্দ্রের ভেতরে জাপানের আর্টিস্টিক জাতের লাল ঢেঁড়স, বিভিন্ন প্রজাতির ফলজ আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেপে, পেয়ারা, আপেল, কমলা, মালটা, আতা, আনার, সবেদা, ড্রাগন, অরবরই, বিলম্ব, জামররুল, আমলকি, বেল, শরীফা, লুকলুকি, ডেওয়া, কফি, কাউ, লেবু, বরই, করমচা, কামরাঙ্গা, চালতা, সাতকরা, ট্যাং, কদবেল,মোসাম্বি, ডালিম, লটকন, জলপাই, এলাচ (মসলা), তেজপাতা (মসলা), গোলাপ জাম, বিলাতি গাব,গোল মরিচ (মসলা), দারুচিনি, সুইট লেমনসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ ও বনজ গাছের চারা রোপন করে টিটিসির মাঠের সৌন্দর্য় বাড়ানো হয়েছে। ফলজ যেমন পেটের খোরাক মেটাবাবে,তেমনি মনের সৌন্দর্যের খোরাক ও শোভাবর্ধনও বাড়বে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited