শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩২ পিএম, ২০২১-০৬-১৭
মোহাম্মদ শাহ্ আলম শফি , (কুমিল্লা) : কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পর রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল হাসান এ তথ্য জানান।
বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন। এর আগে গত ১৪ জুন পর্যন্ত এ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১৫ জুন মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত মাত্র দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন, জাতীয় পার্টি প্রার্থী জসিম উদ্দিন, তাদের প্রস্তাবকারী, সমর্থনকারী ও আইনজীবীদের উপস্থিতিতে সুনানি এবং যাচাই-বাছায় শেষে বৃহস্পতিবার সকালে দুই জন প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট পাঁচবার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালনসহ দেশ ও এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited