শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:১৫ পিএম, ২০২২-০৬-২৭
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা-নোয়াখালী রুটের ঢাকা এক্সপ্রেস পরিবহনে (ঢাকা মেট্রো ব-১৫-৯১২২) হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে টঙ্গী চেরাগ আলী এলাকায় পরিবহন কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা চালক রিয়াজ (২৬), সুপারভাইজার সায়েম হোসেন (২৮) ও হেলপার সোহেল (৩২) গুরুতর আহত হন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় ফারুক (২৬) ও অজ্ঞাত ১০/১২জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবহন কর্তৃপক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, আন্তঃজেলা পরিবহন ঢাকা এক্সপ্রেস এর একটি বাস নোয়াখালী থেকে যাত্রী নিয়ে টঙ্গীর চেরাগ আলী এলাকায় এসে যাত্রা শেষ করে। পরে কাউন্টারের সামনে গাড়ি রেখে বিশ্রাম করছিলেন গাড়ি চালক, হেলপার, ও সুপার ভাইজার। এসময় ফারুকের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে গাড়িতে হামলা করে চালককে কুপিয়ে জখম করে ও সুপারভাইজার ও হেলপারকে বেধরক মারধর করে গাড়িতে থাকা নগদ ২৫ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান মাষ্টার জেনারেল হাসপাতালে প্রেরন করে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ জানান, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited