শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০৯ পিএম, ২০২৩-০১-১৯
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ “ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের স্বদিচ্ছায় নিশ্চিত হতে পারে সুশিক্ষা” কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও মানস্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের উদ্বুদ্ধ করণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এ কথা বলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। এ সময় তিনি শিক্ষা উপকরণ বিতরণ ও নব-নির্মিত ১০টি স্কুল ভবনের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঝে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপত্বিতে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক গোলাম সারওয়ার চিনু। প্রধান শিক্ষক জামাল হোসেন ও সহকারি শিক্ষক শারমিন ফাতেমার যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঞা জনী।
আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, মুরাদনগর কাজী নোমান আহম্মদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক তাজুল ইসলাম, উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা, প্রধান শিক্ষক শিলা রানি সাহা, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল করিম প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেনসহ ২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধানশিক্ষক ও সহকারি শিক্ষকগণসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited