শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০১ পিএম, ২০২১-০৬-২৮
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবাসহ রাহুত মিয়া (৪১), হাসেম মিয়া (৪০) ও মো. সেকুল মিয়া (৩০) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। রোববার (২৮ জুন) ভোরে ইটনা উপজেলার রায়টুটী এলাকায় অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। ইয়াবাসহ আটক হওয়া তিন মাদক ব্যবসায়ীর মধ্যে রাহুত মিয়া ইটনা উপজেলা রায়টুটী ইউনিয়নের রায়টুটী পঁচাশিয়া গ্রামের মৃত সেলিম তালুকদারের ছেলে, হাসেম মিয়া একই ইউনিয়নের রায়টুটী উত্তরপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে, এবং মো. সেকুল মিয়া একই গ্রামের মৃত কদর আলীর ছেলে। লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম রোববার (২৮ জুন) ভোর ৫টার দিকে ইটনা উপজেলার রায়টুটী এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩শ’ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি মোবাইলসহ হাতেনাতে তিন মাদক ব্যবসায়ী রাহুত মিয়া, হাসেম মিয়া ও মো. সেকুল মিয়াকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited