চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে ছেলের হাতে বাবা খুন, লাশ বস্তায় ভরে গুম করার চেষ্টা

মুরাদনগরে ছেলের হাতে বাবা খুন, লাশ বস্তায় ভরে গুম করার চেষ্টা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৩৭ পিএম, ২০২২-০৬-১৬

মুরাদনগরে ছেলের হাতে বাবা খুন, লাশ বস্তায় ভরে গুম করার চেষ্টা

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় সম্পত্তির লোভে বাবা মাহফুজ মিয়াকে (৬১) কুপিয়ে হত্যা করে লাশ বস্তাবন্ধি করে ঘুম করার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে। মা বাদি হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বৃহস্পতিবার দুপুরে আটককৃতকে কুমিল্লা জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃত ঘাতক ছেলে সোলেমান মিয়া (২৯) উপজেলার বাঙ্গরা বাজার থানার দেওড়া গ্রামের নিহত মাহফুজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  দেওড়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে মাহফুজ মিয়ার সাথে সম্পত্তি নিয়ে তার ছেলে সোলেমান মিয়ার প্রায়ই সময় বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে সোলেমান মিয়া তার বাবা মাহফুজ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত শেষে বস্তাবন্ধি করে রাখে। সুযোগ বুঝে বুধবার সকালে কয়েকটি তুষের বস্তার সাথে বাবার বস্তাবন্ধি লাশটিও একটি অটো রিক্সাতে তুলে নেয়। তুষগুলো একটি দোকানে বিক্রি করে বাবার বস্তাবন্দি লাশটি ঘুম করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বিষয়টি অটো চালকের সন্দেহ হলে বাবাকে হত্যা করার ঘটনাটি স্বীকার করে ঘাতক ছেলে সোলেমান মিয়া। এ সময় অটো চালক লাশ নিয়ে গ্রামে ফিরে গিয়ে মেম্বারসহ এলাকাবাসীকে ঘটনাটি জানায়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ঘাতক ছেলে সেলেমান মিয়া (২৯) ও অটো চালক বুদ্দিন মিয়াকে (২৫) আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানিার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আটককৃত ছেলে সোলেমানকে বৃস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর