শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:৩৭ পিএম, ২০২২-০৬-২৭
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে রেললাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। সোমবার সকালে রেলওয়ের জংশন এলাকার উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলীর (পূর্ত ও পথ) কার্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পড়নে নীল রংয়ের জিন্স প্যান্ট ও সাদা চেকের ফুল হাতা শার্ট ছিল।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, সকাল সোয়া ১০ টার দিকে ওই এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন অজ্ঞাত যুবক। এসময় রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে অবস্থিত উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত ও পথ) বাংলাদেশ রেলওয়ে টঙ্গী অফিসের গেটের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং গেটের সামনে বসে পড়েন। স্থানীয়রা তাকে প্রাথমিকভাবে সেবা করে সুস্থ করার চেষ্টাকালে সে ওখানেই শুয়ে পড়েন। পরে সকাল সাড়ে ১০টায় সে ঘটনাস্থলেই মারা গেলে স্থানীয়রা রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited