শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৬:৪৪ পিএম, ২০২২-১২-০৮
আব্দুস সবুর খান, টঙ্গী : অনলাইন জুয়া খেলে হুন্ডির মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছেন জিএমপি পুলিশ। বৃহস্পতিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জিএমপি পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর জিএমপির সদর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো: মো: নাসির মৃধা (৩০), মো: মারুফ হাসান (২৪), জাহিদুল ইসলাম ওরফে রসুল (২২), মো: আশিকুর রহমান ওরফে আশিক (২৭), মো: কাউসার হোসেন (২৩), মো: রুবেল হোসেন (২৫), মো: আশিকুল হক (২৫), মো: আকরাম হোসেন ওরফে রিপন (২৬) ও মুরাদ হাসান (২৫)। এদের মধ্যে মো: নাসির মৃধার বাড়ি শরিয়তপুরে এবং বাকী সকলেরই বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায়।
সংবাদ সম্মেলনে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: জিয়াউল হক ও মো: দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, মোহাম্মদ ইব্রাহীম খান, মো: মিজানুর রহমান, মো: হুমায়ুন কবির, আবু তোরাব মো: শামছুর রহমান, মো: আলমগীর হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited