শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩০ পিএম, ২০২১-০২-২৮
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জ শাহজাদপুরে ভাতিজা শফিকুলের ফলার আঘাতে নিহত হয়েছেন চাচা ভূট্টো মোল্লা (৪০)। শনিবার রাতে উপজেলার গালা ইউনিয়নের ফকির পাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত ভূট্টো মোল্লা ওই গ্রামের মৃত বনো মোল্লার ছেলে। রবিবার সকালে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলেন, নিহত ভূট্টোর ভাই সিদ্দিক মোল্লা, ভাবি শ্রিমতি বেগম এবং ভাতিজা বৌ আরিফা খাতুন। নিহতের পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২৭ ফেব্রুয়ারি রাতে মৃত বনো মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা এবং ভূট্টো মোল্লার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবার অন্যান্য সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হলে সিদ্দিক মোল্লার ছেলে শফিকুল ফালা দিয়ে চাচা ভূট্টোকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।অপরদিকে মারামারি ঠেকাতে গিয়ে বনো মোল্লার আরেক ছেলে নবীরুল এবং ভূট্টোর স্ত্রী গুরুতর আহত হন। ভাতিজা শফিকুলের ফালার আঘাতে নবীরুলের একটি চোখ উপড়ে গেছে বলে জানা যায়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়া মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে ।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited