শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০৪ পিএম, ২০২১-০৬-২৯
মোহাম্মদ ইসমাইল হোসেন, (ব্রাহ্মণবাড়িয়া) আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী উপজেলা আখাউড়ায় ব্যাপক লোক সমাগম করে পশুর হাট। প্রশাসনের কোন নজরদারি নাই।
করোনায় মৃত্যু ও শনাক্তের হার যখন উর্ধ্বমুখি। লকডাউন, শাটডাউনসহ নানা উপায়ে করোনা নিয়ন্ত্রণে সরকার যখন দিশেহারা তখন আখাউড়ায় সমাগম পশুর হাট।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সরকারঘোষিত ‘সীমিত লকডাউন’ শুরু হয়েছে। এ ‘লকডাউন’ বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাঠে ছিল উপজেলা ও পুলিশ প্রশাসন।
যান চলাচল ও দোকানপাট খোলা রাখার বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থান চোখে পড়েছে। তবে কঠোরতার মাঝেও জমায়েত করে উপজেলার পৌর শহরের কলেজ পাড়ায় বসে সাপ্তাহিক পশুর হাট। হাটে হাজার হাজার মানুষ সমবেত হলেও সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশাসনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কলেজ পাড়া অ্যাডভোকেট সিরাজুল হক পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহে প্রতি মঙ্গলবার বসে পশুর হাট। এ হাটে গরু, ছাগল ও মহিষ ক্রয়-বিক্রয় করা হয়। করোনার সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ ঘোষণা করা হলেও তা উপেক্ষা করে মঙ্গবার সকাল থেকে আখাউড়ায় পশুর হাট জমে ওঠে।
দুপুরের দিকে হাটে গিয়ে দেখা যায়, হাটজুড়ে গরু-ছাগল ও ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited