শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:১৩ পিএম, ২০২১-০৬-১৯
জ্যোতি বাছাড় : খুলনার পাইকগাছা উপজেলা সদরের শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটিকে সীলগালা করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ দ্বন্ড দেয়া হয় শাপলা ক্লিনিকের মালিক তাপস কুমার মন্ডলকে। ভুল চিকিৎসায় ৭ বছর বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ স্বজনদের। আজ শনিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। শিশু মোঃ আবু সুফিয়ান দাকোপের গড়খালী এলাকার আব্দুস সালামের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন, পাইকগাছার শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টরকে রোগীর প্রতি অবহেলার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সীলগালা করা হয়েছে।
শিশুটির পিতা আব্দুস সালাম অভিযোগ করেন, পেটে ব্যাথ্যার সমস্যা নিয়ে ছেলেকে নিয়ে এসেছিলাম শাপলা ক্লিনিকে। ডাক্তার বললেন, অ্যাপেন্ডিস হইছে। অপারেশন করতে হবে। ছেলেকে অপারেশন করার জন্য শুক্রবার সকাল ৯টায় ভর্তি করাইছি। বিকেল ৫টার দিকে ডাঃ ফারুক এসে অপারেশন করেন আমার আবু সুফিয়ানকে। অপারেশনের পরে আর আমার ছেলের হুশ (জ্ঞান) ফেরে নাই।
তিনি আরও বলেন, আজ ভাের রাতেও তার হুশ (চেতনা) না ফেরাই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরে ক্লিনিকের চিকিৎসকদের সাথে যােগাযােগ করলে তারা তাড়াহুড়া করে খুলনায় পাঠানাের ব্যবস্থা করে। তৎক্ষনিক ছেলেটি মারা যায়। তবুও তারা খুলনায় পাঠানাের জন্য মৃত শিশুকে গাড়িতে তুলে দেবার চেষ্টা করে। এসময়ে পাইকগাছা বাজারের লােকজন তা ঠিক পেয়ে ক্লিনিক কর্তৃপক্ষকে বাঁধা দেয়। পরে আমরা মৃত সন্তানকে নিয়ে ক্লিনিকের পাশে অবস্থান করছি। তাদের ভুল চিকিৎসায় আমার ছেলে মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই, বলে আর্তনাদ করতে থাকেন শিশুটির পিতা আব্দুস সালাম।
এসব বিষয়ে জানতে শাপলা ক্লিনিকের স্বত্তাধিকারী তাপস কুমার মন্ডলের ব্যবহৃত মােবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
পাইকগাছা থানার তদন্ত পরিদর্শক সরদার ইব্রাহিম হােসেন সােহেল বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানাে হয়। পরে ভ্রাম্যমান আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited