শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৯ পিএম, ২০২১-০৮-১৯
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় টিকা প্রয়োগের পোজ দেওয়া একটি ছবি দিয়ে পত্রপত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করে অপপ্রচারের প্রতিবাদ এবং মানষের মাঝে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ৭নং ভাষানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. কামরুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার বেলা বারোটায় ওই ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় তার ইউনিয়ন পরিষদেও গত ৭ আগস্ট জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই দিন তিনি সরকারের টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বাড়াতে ভ্যাকসিনেটর টিকা দেওয়ার পর ওই খালি সিরিঞ্জটি হাতে নিয়ে টিকা দেওয়ার অভিনয়ের পোজ দিয়ে একটি ছবি তুলেন। পরে ওই ছবিট তার ভাতিজা কাউসার ফেইসবুকে আপলোড দেয়। রাজনৈতিক প্রতিপক্ষরা তার জনপ্রিয়তায় ঈশ^াণি¦ত হয়ে প্রতিহিংসাবশত এই ছবিটির তাৎপর্য ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালায়; এবং তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করে। সাংবাদিকদের মাধ্যমে তিনি এর সঠিক চিত্র তুলে ধরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে ভূমিকা রাখার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাষানিয়া ইউনিয় পরিষেদের ৫নং ওয়ার্ডর মেম্বার মো. আবু কালাম, ৬নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া, ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. আমিরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের মেম্বার আমির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য রিনা বেগম, শান্তি বেগম ও ডলি বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আবুল হাসেম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. হাকিম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষক মো. কামাল হোসেন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলী, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খোকন মিয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সম্পাদক মো. মোতালিব প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited