চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জামালপুরে পৃথক ঘটনায় পুলিশসহ তিনজনের লাশ উদ্ধার

জামালপুরে পৃথক ঘটনায় পুলিশসহ তিনজনের লাশ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:১৩ পিএম, ২০২৩-০৯-০১

জামালপুরে পৃথক ঘটনায় পুলিশসহ তিনজনের লাশ উদ্ধার

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে পুলিশ সদস্যসহ পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১সেপ্টেম্বর) সকালে পৃথক পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। এরমধ্যে সদর উপজেলার পিয়ারপুরে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য শরিফুল ইসলাম (৪৫), মেলান্দহ উপজেলার রৌমারি বিলে পানিতে ডুবে শিক্ষার্থী শফিকুল ইসলাম (২৪) ও বকশীগঞ্জে আনোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়। জামালপুর রেলওয়ের থানার (জিআরপি) ওসি গোলজার হোসেন জানান, শুক্রবার সকাল ১১টায় বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সিক্সডাউন ট্রেন পিয়ারপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এসময় ট্রেনের সাথে ধাক্কা লেগে পুলিশ সদস্য শরিফুল ইসলাম আহত হন। স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরিফুল ইসলাম সদর উপজেলার বড় মোল্ল্যাঘাটা গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে। এদিকে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, শফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী গত বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সাথে রৌমারি বিলে ঘুরতে গিয়ে গোসল করতে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকাল ১০টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত শফিকুল ইসলাম (২৪) শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সাতানি গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ওই ডা.সেকান্দর আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। উল্লেখ্য, গত ১৪দিনের ব্যবধানে ওই বিলে দুই শিক্ষার্থী নিহতের হওয়ার ঘটনা ঘটলো। এরআগে ১৮ আগস্ট বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জামালপুর পৌরসভার শাহজাহানের ছেলে সৌহার্দ্য (১৬) নিখোঁজ হন। পরে ২১ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। অপরদিকে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান,গত মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পূর্ব গলাকাটি গ্রামের কৃষক আনোয়ার হোসেন ছেলের জন্য ওষুধ কিনতে সারমারা বাজারে যান। এরপর থেকে স্বজনরা তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছিল না। শুক্রবার সকালে গলাকাটি বিলে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। নিহত আনোয়ার হোসেন পূর্ব গলাকাটি গ্রামের মৃত শুটকু মিয়ার ছেলে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর