শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৩৮ পিএম, ২০২২-১২-১৭
বেলাল উদ্দিন আহাম্মদ মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রিয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার সময় যথাযথ সম্মাননা পাওয়ায় ও সাংবাদিকদের সাথে বিরূপ আচরণের প্রতিবাদে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল স্থানীয় সংবাদকর্মীরা উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জণ করার ঘোষণা দিয়েছে। গত শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকগণ এ ঘোষণা প্রদান করেন।
স্থানীয় সংবাদকর্মীরা জানান, মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আলাউদ্দিন ভূঞা জনীর যোগদানের পর থেকে যথাযথ মূল্যায়ন না দেওয়ার বিষয় নিয়ে সংবাদকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছিলো। এরই অংশ হিসেবে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতির বিষয়ে গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সকল সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেল ানির্বাহী কর্মকর্তা সংবাদকর্মীদের ন্যায্য মূল্যায়ন দেওয়া ও একসাথে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করলে উপস্থিত সকলে একমত পোশন করেন। পরবর্তীতে গত শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক র্অর্পণ করতে গেলে দেখা যায়, প্রশাসনের করাতালিকায় সাংবাদিক সংগঠনের কোন নাম নেই। এ নিয়ে মূহুর্তের মধ্যে উপস্থিত সকল সংবাদকর্মী ও স্থানীয়দের মাঝেতিব্র নিন্দা ক্ষোভের সৃষ্টি হয়। পরে প্রশাসনীক সকল কর্যালয়, রাজনৈতি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পুষ্পস্তব কঅর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদক করে উপজেলা পরিষদ প্রাঙ্গনের রাস্তায় বসে সংবাদ সম্মেলন করেউ পস্থিত সংবাদকর্মীরা। সংবাদ সম্মেলনে সংবাদকর্মীরা উপজেলা প্রশাসনের সকল অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বর্জন করার ঘোষণা প্রদার করেন।
এ সময় বক্তব্য রাখেন, দৈনিক সমকালের প্রতিনিধি বেলালউদ্দিন আহাম্মদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক কালেরকন্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনি, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মোশাররফ হোসেন মনির, দৈনিক সমাচারের প্রতিনিধি সাহেদুল ইসলাম সাহেদ, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মাহবুব আলম আরিফ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুমন সরকার, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নাজিম উদ্দিন, দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মনির হোসাইন, দৈনিক সরেজমিনের কুমিল্লা ব্যুরো কে এম শারফিন শাহ্, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি এন এ মুরাদ, দৈনিকসমাচারেরপ্রতিনিধিনজরুলইসলামপ্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক সময়েরআলোর প্রতিনিধি ফাহাদ রহমান, দৈনিক কুমিল্লার কন্ঠের প্রতিনিধি শামিম আহম্মেদ, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি এমফয়জুল ইসলাম, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধিএম এইচ শুভ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আরিফগাজী, চ্যানেল এস-এর প্রতিনিধি আবুল বাসার, দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি রাসেল মিয়া, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি দুলাল আহম্মেদ, দৈনিক কালজয়ীর প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক মুক্তির লড়াইয়ের প্রতিনিধি সাজ্জাদ হোসেন শিমুল, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ইউনুস মিয়া, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি শাখাওয়াত হোসেন তুহিন, দ্যা ডেইলি প্রেজেন্ট টাইমস প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি বিল্লাল হোসেন প্রমূখ।
সংবাদ সম্মেলন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কমনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited