চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আড়াইহাজার বাজারে যানজট নিত্য সঙ্গী

আড়াইহাজার বাজারে যানজট নিত্য সঙ্গী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:৫৩ এএম, ২০২৩-০৯-১৬

আড়াইহাজার বাজারে যানজট নিত্য সঙ্গী

মোঃ শরীফ ভূইয়া, (নারায়ণগঞ্জ) : ইজিবাইক, অটোরিক্সা , মোটরসাইকেলের চাপে আড়াইহাজার বাজারের রাস্তায় চলাচল করা দায়। রাস্তায় নামলে মনে হয় তিনদিক থেকে গাড়ি আসছে। ফলে বাজারে  প্রতিদিন যানজট হচ্ছে। ২ মিনিটের রাস্তা  পার হতে দীর্ঘ সময় লেগে যায় । 

আড়াইহাজার বাসির জন্য এটি খুব গুরুতপূর্ণ বাজার। ভারি কোন যানবাহন না চললেও নিয়মিত যানজট সৃষ্টি করছে অটোরিকশা  সিএনজি মোটরসাইকেল। দিনে মাঝেমধ্যে বড় কোন যানবাহন চলাচল করলে তখন দুর্ভোগের শেষ হয় না। আড়াইহাজার বাজারে পশ্চিম পাশের মানুষগুলো   দুর্ভোগে বেশি পড়ে। কেননা এ বাজারের পূর্ব পাশে গুরুত্বপূর্ণ উপজেলা অফিস, থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,স্কুল,  কলেজ ইত্যাদি। দিন দিন বাড়ছে যানবাহন। বাড়ছে জনসংখ্যাও। পাল্লা দিয়ে যানবাহন বাড়লেও রাস্তার প্রশস্ততা বাড়েনি সেভাবে।এখানে উপজেলার মূল কেন্দ্রবিন্দ ও পৌর এলাকা বিধায় এর ব্যস্ততা দিন দিন বেড়েই চলছে। এ রাস্তাটি ব্যবহার করে শত শত এলাকার মানুষ। এর গুরুত্ব ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটি এলাকার মানুষ কোন না কোন ভাবে এই রাস্তা দ্বারা ভোগান্তি শিকার হয়। বিশনন্দী ফেরিঘাট থেকে যে বিআরটিসি বাস গুলো কুড়িল বিশ্বরোড ও গুলিস্তানে যায়। সব গুলো গাড়িই এই সড়কটি ব্যবহার করে। এই যানবাহনগুলো যাওয়ার সময় যানজটের তীব্রতার আরো বেড়ে যায়। ভারি যানবাহন তেমন চলে না। যখনই এই রাস্তা দিয়ে এই পরিবহনগুলো চলে তখন সবার ভোগান্তিতে পড়তে হয়। শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় এক হযবরালো অবস্থা। তিন দিক দিয়ে গাড়ি  আসছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না।প্রত্যেকেই বেপরোয়া কে কার আগে যাবে। কোন নিয়ম নীতির তোয়াক্কা করছে না। যেখানে সেখানে  গাড়ি ঘুরিয়ে যানজটে সৃষ্টি করছি। কোন নিয়ম নীতি না থাকার কারণে রাস্তার মধ্যেই  গাড়ি পার্কিং  করে যাত্রী নিচ্ছে।  পথযাত্রী মোঃ আমিনুল ইসলাম বলেন, যেখানে সেখানে অটোরিক্সা, সিএনজি থামিয়ে যাত্রী তোলার কারণে  এ যানজটের সৃষ্টি হয়। আরেক পথযাত্রী  হযরত আলী বলেন,কোন নিয়ম নীতি না থাকার কারণে যে যার মত রাস্তার চলাচলে  ব্যাঘাত তৈরি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, টাকার বিনিময়ে বিভিন্ন দোকানপাট রাস্তার মধ্যে বসানোর ফলে এই যানজটের  সৃষ্টি হয়। দোকানদার হোসেন মিয়া বলেন, এই যানজটের ফলে আমাদের বিক্রি খুব কম হয়। তাই নিয়মিতই লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। আড়াইহাজার সরকারি সফর আলী  কলেজের শিক্ষার্থী রোমান বলে,এই সড়ক দিয়ে ভারি যানবাহন চলে না তারপরও যানজট লেগে থাকে।শুধু শিক্ষার্থীরা না সব শ্রেণি পেশার মানুষ এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। 

অটোচালক সাঈদ মিয়া বলে,সবাই যেভাবে চলে আমিও সেভাবে চলি। আইনের প্রয়োগ থাকলে আমরাও ঠিক হয়ে যেতাম। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছোট বিনাইর চরের  উম্মে সালমা বলেন, আমি প্রায় সময় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসা  নিতে আসলে আড়াইহাজার বাজারে যানজটের মধ্যে পড়তে হয়। 

নির্বাচন কমিশনে সেবা নিতে এসে দুপ্তারা এলাকায় সাকিব বলে,কর্তৃপক্ষের উদাসীনতাই দায়ী। একটু দৃষ্টি দিলেই যানজটের থাকবে না। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এমদাদুল ইসলাম তৈয়ব  বলেন, আমি এই যানজট সম্পর্কে অবগত আছি। নিয়মিত টহল পুলিশ দেওয়া হয়। অটোরিকশা ও সিএনজি চালকদের  বেপরোয়া হওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়।  আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী বলেন, বাজারে আশেপাশে যে বাইপাস গুলো আছে এগুলো ব্যবহার করলে যানজট অনেকটাই কমে যাবে। তিনি আরো বলেন বাজারে আশেপাশে যে ৪-৫ টি বাইপাস আছে। যাদের বাজারে কোন প্রয়োজন নেই তারা বিকল্প রাস্তাগুলো ব্যবহার করলে দুর্ভোগ থাকবেনা ।

রিটেলেড নিউজ

ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত


অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত


শাহবাজপুরে কাজ না করেই উন্নয়ন বরাদ্দ লোপাটের অভিযোগ:বহাল তবিয়তে মহিলা মেম্বার ছাবেরা ও আরিজ মিয়া মেম্বার

শাহবাজপুরে কাজ না করেই উন্নয়ন বরাদ্দ লোপাটের অভিযোগ:বহাল তবিয়তে মহিলা মেম্বার ছাবেরা ও আরিজ মিয়া মেম্বার

জিএসএসনিউজ ডেস্ক : : সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২  ন...বিস্তারিত


চব্বিশের গণঅভ্যুত্থানের পর ১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক:  চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, সেই ...বিস্তারিত


সুদানে নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর

সুদানে নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নি...বিস্তারিত


ইসলামপুর শওকত হাসান মিঞা যুব ও ছাত্র উন্নয়ন কমিটি উদ্যােগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ইসলামপুর শওকত হাসান মিঞা যুব ও ছাত্র উন্নয়ন কমিটি উদ্যােগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি‍‍`...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর