চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাফেজ সালেহ আহমেদ ত্বাকরিম কে সংবর্ধনা

নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাফেজ সালেহ আহমেদ ত্বাকরিম কে সংবর্ধনা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২৫ পিএম, ২০২২-১০-০২

নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাফেজ সালেহ আহমেদ ত্বাকরিম কে সংবর্ধনা

মনজুরুল ইসলাম (মনজু) : নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাফেজ সালেহ আহমেদ ত্বাকরিমকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন আব্দুছ ছামাদ দুলাল, চেয়ারম্যান, নাগরপুর উপজেলা পরিষদ, টাংগাইল ও মোহাম্মদ আলী, উপ-পরিচালক, ইসলামী ফাউন্ডেশন, টাংগাইল।

২৯ সেপ্টেম্বর নাগরপুর উপজেলা মিলনায়তনে বিশ্বজয়ী কুরআনের সুমিষ্ট স্বরের ভাষী হাফেজ সালেহ আহমেদ ত্বাকরিম কে নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তাকরীমের সম্মানে জেলা প্রশাসক ১ লক্ষ টাঙ্গাইলের পুলিশের পক্ষে পুলিশ সুপার ১ লক্ষ এবং উপজেলা প্রশাসানের পক্ষে ইউএনও ৫০ হাজার টাকা সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া ক্রেস্ট, বই, জায়নামাজ, পোশাক প্রদান করা হয়।

এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, নাগরপুর, টাঙ্গাইল বিশ্বজয়ী নাগরপুর উপজেলার এই কৃতি সন্তানকে সম্মানিত/সংবর্ধনা করতে পেরে আনন্দিত ও গর্বিত। একইসাথে এ সম্মাননার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে আরও সাফল্য বয়ে আনবে এই প্রত্যাশা ও তার সার্বিক কল্যাণ কামনা করি।

সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, নাগরপুর, টাংগাইল। বিশ্বজয়ী কুরআনের সুমিষ্ট স্বরের ভাষী হাফেজ সালেহ আহমেদ ত্বাকরিম-এর কৃতিত্বের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, হাফেজ তাকরিমের এ কৃতিত্ব খুবই গৌরবের। তাঁর যে কোন সহযোগিতায় আমরা সচেষ্ট থাকবো। তার এই অর্জন নাগরপুর তথা সরাদেশের জন্য গৌরব। তার ভবিষ্যত জীবনের জন্য আরো সফলতা কামনা করছি।

উল্লেখ্য যে, সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন টাংগাইল জেলার, নাগরপুর উপজেলাধীন ভাদ্রা গ্রামের বিশ্বজয়ী কুরআনের সুমিষ্ট স্বরের ভাষী হাফেজ সালেহ আহমেদ ত্বাকরিম। স্থানীয় সময় গত বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার এবং সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা এবং মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ ও দেশটির ইসলাম এবং দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

গত ১০ সেপ্টেম্বর হতে আন্তর্জাতিক এ প্রতিযোগিতা শুরু হয়ে এর চূড়ান্ত পর্ব শেষ হয়। এ প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশ হতে ১৫৩ জন অংশ নেন। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১৫ প্রতিযোগীকে ২৭ লাখ রিয়াল পুরস্কার দেওয়া হয়। গত ৫ মার্চ ইরানের তেহরানে অনুষ্ঠিত ৩৮ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২৯টি দেশের মধ্যে তাকরীম প্রথম হয়েছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, তার এই কৃতিত্বে নাগরপুরবাসী আনন্দিত। সবসময় তাকরিমের পরিবারের পাশে থাকবে উপজেলা আওয়ামী লীগ।

ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, তার এই সাফল্যে আমরা গর্বিত। ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

তাকরিমের বাবা আব্দুর রহমান বলেন, আমার ছেলের বয়স খুবই কম। তাকে আমি মিডিয়ার সামনে আনতে চাচ্ছি না। আগামী দিনে দেশের জন্য সে আরও সাফল্যে বয়ে আনুক আমি দেশবাসীর কাছে এই দোয়া চাই। হাফেজ সালেহ আহমেদ ত্বাকরিম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। ছোট বেলা থেকে তাকরিম তার বাবার কাছে হেফজ শিখেছে। তারপর তাকে মিরপুরের হেফজ খানায় ভর্তি করা হয়। সেখানে থেকেই সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। হাফেজ সালেহ আহমেদ ত্বাকরিম-এর পিতা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক ও মা গৃহিণী।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর