শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৪:০২ পিএম, ২০২২-০৩-২৭
রোকনুজ্জামান সবুজ,জামালপুর : জামালপুর জেলা ইসলামপুরে কৃতি সন্তান মোস্তাফা আল মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসাবে মোস্তফা আল মাহমুদের নাম ঘোষনা করেছেন। মোস্তফা আল মাহমুদ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জামালপুর জেলা এবং ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, নবম জাতীয় সম্মেলনের প্রদও ক্ষমতা ও গঠনতন্ত্রের প্রদও ক্ষমতাবলে আপনাকে জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদোন্নতি প্রদান করে প্রেসিডিয়াম সদস্য পদে নিয়োগ করা হয়েছে। এ পদোন্নতির কারণে আপনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন না। জাপা চেয়ারম্যান ওই পত্রে উল্লেখ করেছেন, আমি বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবেন। সেই সাথে আপনার জেলা ও উপজেলাসহ পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। জাপার নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ জানান, বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির কাছ থেকে জাতীয় পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য পদে নিয়োগের অফিসিয়াল চিঠি গ্রহণ করেছি। প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোস্তফা আল মাহমুদ। মোস্তফা আল মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হওয়ায় তার নিজ জেলা জামালপুর ও সংসদীয় আসন ইসলামপুর উপজেলায় খুশির বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন জাতীয় পার্টি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়াও ইসলামপুর উপজেলা ও জেলা জাতীয় পার্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited