শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৭ পিএম, ২০২২-১১-১৭
মুহা. মনজুরুল ইসলাম (মনজু) : প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম স্পটিফাই-এ আমন্ত্রিত হলেন জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এর শিল্পী জুনায়েদ ইভান। গত ১৬ নভেম্বর বুধবার দুবাইয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রিয় কার্যালয়ে উপস্থিত হন ইভান।
এ সময় উষ্ণ অভ্যর্থনায় কার্যালয় পরিদর্শনের পাশাপাশি তার সংগীতজীবনের নানা দিক নিয়েও আলোচনা হয়। স্পটিফাইর স্টুডিওতে লাইভ গান করেন ইভান। নির্মাণ করা হয় একটি বিশেষ প্রোমোশনাল কন্টেন্ট। শুধু তাই নয়, অ্যাশেজের সঙ্গে বছরব্যাপী নতুন কিছু চমকলাগা প্রজেক্টও করতে আগ্রহী হয় স্পটিফাই।
দুবাইয়ে স্পটিফাই কার্যালয়ে ইভানকে সঙ্গ দেন স্পটিফাইয়ে প্রথম দুই বাংলাদেশি হিসেবে কর্মরত আর্টিস্ট এন্ড লেবেল পার্টনারশিপ কো অর্ডিনেটর মোঃ একরামুজ্জামান একরাম ও এডিটোরিয়াল কো অর্ডিনেটর মীর রাসেল আহমেদ।
দুবাই থেকে ইভান জানান, “সম্প্রতি আমার ব্যান্ড ম্যানেজারের সাথে যোগাযোগ করে স্পটিফাই কর্তৃপক্ষ। সে সূত্রেই দুবাইয়ে তাদের আমন্ত্রণে আসা। দারুণ একটা সময় কেটেছে। বাংলাদেশে স্পটিফাইর নতুন যাত্রায় প্রথমেই আমাকে সঙ্গী করায় আমি গর্বিত ও আনন্দিত। তাদের সঙ্গে বেশ কিছু চমকলাগা প্রজেক্ট এ কাজ করতে যাচ্ছি। ২০২৩ সাল জুড়ে আমিসহ বাংলাদেশের শিল্পীদের সাথে কি ধরণের পরিকল্পনা রয়েছে তা নিয়ে জানায় আমাকে তারা। সেই ধারাবাহিকতায় আমার ব্যান্ড অ্যাশেজ এর সাথেও পৃথকভাবে কিছু কাজ করতে আগ্রহী তারা।”
শুধু তাই নয়, আসছে নতুন বছর বাংলাদেশের নতুন নতুন মিউজিক্যাল ইভেন্টগুলোতেও সহযোগি হিসেবে যুক্ত হবে স্পটিফাই- “এটি আমাদের দেশের সংগীতাঙ্গনের জন্য আনন্দের খবর।”-যোগ করেন ইভান।1.jpg)
আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম হিসেবে বাংলাদেশে প্রায় এক বছর হল যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক এ মিউজিক প্লাটফর্ম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা হয়েছে স্পটিফাই বাংলাদেশের পেজ। দুবাই-এ অবস্থিত স্পটিফাই এর কার্যালয়টির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও সাউথ এশিয়ায় তাদের কার্যক্রম পরিচালিত হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আক...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়ো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited