চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ঢাকায় আফগান দল, নেই রশিদ-নবী

স্পোর্টস ডেস্ক:    |    ০৩:১১ পিএম, ২০২২-০২-১৩

ঢাকায় আফগান দল, নেই রশিদ-নবী

সীমিত ওভারের দুটি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল 
আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারা।
আফগানিস্তানের দুই তারকা খেলোয়াড় অবশ্য আসনেনি। তারা হলেন লেগ স্পিনার রশিদ খান ও অলরাউন্ডার মোহাম্মদ নবী।  দলের সঙ্গে না এলেও রশিদ ও নবী ওয়ানডে 
সিরিজের আগেই আসবেন বাংলাদেশে। তাদের আগমনের সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। সরাসরি দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দেওয়ার কথা রয়েছে এ দুই তারকা ক্রিকেটারের।

সিরিজ শুরুর ১০ দিন আগেই বাংলাদেশে এসেছে আফগান দল। এর কারণ সিলেটে এক সপ্তাহের ক্যাম্প। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবিকে এক সপ্তাহের ক্যাম্পের প্রস্তাব দেয় আফগানিস্তান।
বিসিবিও তাদের প্রস্তাবে সাড়া দেয়।  
দলটি রাজধানীর একটি হোটেলে শনিবার রাতে অবস্থান করেছিল। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে চলে যাবেন তারা।
১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আফগানিস্তানের ক্যাম্প চলবে সিলেটে। সিলেটের দুটি মাঠ ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে সিলেটের মূল মাঠে। 
এরপর চট্টগ্রামে চলে যাবে সফরকারী দল। সেখানেই হবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো শুরু হবে সকাল এগারটায়।
ঢাকায় দুইটি টি-টোয়েন্টি হবে ৩ ও ৫ মার্চ। বেলা ৩টায় শুরু হবে ম্যাচ।
আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি-
প্রথম ওয়ানডে  ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
দ্বিতীয় ওয়ানডে  ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
তৃতীয় ওয়ানডে  ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
প্রথম টি-২০  ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
দ্বিতীয় টি-২০  ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)

রিটেলেড নিউজ

সাদা পোশাকে জিসানের ৫৫ বলে ফিফটি

সাদা পোশাকে জিসানের ৫৫ বলে ফিফটি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত


ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর