শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:০৮ পিএম, ২০২১-০৯-০৪
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে তাড়াশ পৌর এলাকার জাহাঙ্গীরগাতী মহল্লায় প্রবাস ফেরত স্বামীর বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। রোজিনা খাতুন ওই মহল্লার মৃত গোলাপ সরকারের ছেলে প্রবাস ফেরত নাজিম উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী ও তাড়াশ দক্ষিনপাড়ার মৃত মোসলেম উদ্দিনের মেয়ে। শনিবার সকাল ১০টার দিকে তাড়াশ থানা পুলিশ প্রবাস ফেরত নাজিম উদ্দিনের বাড়ি থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানান, গত বৃহস্পতিবার প্রবাস ফেরত নাজিম উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী তার বাড়িতে আসে এবং সেখানে অবস্থান করছিলেন। কিন্তু শুক্রবার রাতে রোজিনার নাজিম উদ্দিনের বাড়ির বারান্দার ধরনার সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশিরা থানা পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে পুলিশ শনিবার সকালে গৃহবধুর মরদেহ উদ্ধার করেন। গৃহবধুর ভাই শহিদুল ইসলাম ও চাচাতো ভাই জাহাঙ্গীর আলী জানান, বছর দুয়েক আগে তাদের বোন রোজিনা খাতুনের প্রবাস ফেরত স্বামী নাজিম উদ্দিনের সাথে বনিবনা না হওয়ায় তালাক হয়ে যায়। এছাড়া তাদের ঘরে প্রতিবন্ধী একটি কন্যা সন্তান রয়েছে। এ সময় উভয় পরিবারের লোকজনের মাধ্যেমে গৃহবধুকে দেনমোহর ও প্রতিবন্ধী সন্তানের লালন ও পালনের জন্য ৫ লাখ টাকা প্রদানের মাধ্যমে বিষয়টি সুরাহা হয়। পরে গত বৃহস্পতিবার রোজিনার সাবেক স্বামী তাকে নিয়ে আবার সংসার করার ইচ্ছা ব্যক্ত করে তার বাড়িতে আসার জন্য বলেন। সেখানে রোজিনা যাওয়ার পর পুর্বের তালাকের সময় দেয়া ৫ লাখ টাকা ফেরত দিলে তাকে নিয়ে সংসার করা হবে এ রকম বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। পরবর্তীতে শুক্রবার রাতে রোজিনা ঝুলন্ত মরদেহ প্রবাস ফেরত নাজিমের বাড়িতে পাওয়া যায়। রোজিনার ভাইদের দাবী তাদের বোনকে টাকার জন্য পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited