শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৮ পিএম, ২০২৪-০১-১৪
নিউজ ডেস্ক : পরিবেশ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কক্সবাজার শহরের কলাতলির এলাকায় পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছে মর্মে টুয়াকের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এজন্য গত দুই রাত অব্যাহতভাবে স্কেবেটর দিয়ে পাহাড় কেটে উজার করা হচ্ছে। ফলে পরিবেশ বিপর্যয়সহ বর্ষায় পাহাড় ধসের আশংকা করছেন স্থানীয়রা।
জানা যায়, কলাতলির হোটেল আইল্যান্ডডিয়া সড়কের শেষ প্রান্তে সবুজ পাহাড় কেটে ভবন নির্মানের জন্য প্রস্তুতি নিচ্ছেন টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা। পাহাড় কর্তনকারী প্রভাবশালীহওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিশাল পাহাড় কেটে সাবাড় এবং পাহাড় কাটার চিহ্ন ঢাকতে কালো পলিথিন দিয়ে চারপাশে বাঁশের বেড়া দিয়ে কৌশলে পাহাড় কেটে দালান নির্মাণের ব্যপক আয়োজন চলছে। পাহাড় কর্তনকারী কলাতলির হোটেল আইল্যান্ডডিয়ার মালিক ও টুয়াকের সাধারণ সম্পাদক নরুল কবির পাশা। যিনি নিজেকে প্রভাবশালী হিসেবে পরিচয় দেন।
বিশ্লেষক ও ওয়াকিবহাল মহলের মতে, পাহাড় কাটার কারণে কলাতলির উচুঁ পাহাড় ধংস হয়ে যাচ্ছে এবং আগামী বর্ষায় ভয়াবহ পাহাড় ধসের আশংকা দেখা দিয়েছে।।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫(১৯৯৫ সনের ১নং আইন) এ বলা আছে যে পাহাড় কাটা সম্পর্কে বাধা-নিষেধ। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারী বা আধা-সরকারী বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন ও /বা মোচন করা যাইবেনা। ”
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা বলেন, পাহাড় কাটা হচ্ছে না। আমি ৯ তলা ভবন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। পাহাড় কেটে ভবনের অনুমোদনের কথা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর ্ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসি ও পরিবেশ সংগঠনের নেতারা।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited