চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জামালপুরে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে জেলা আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ

জামালপুরে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে জেলা আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:১৭ পিএম, ২০২৩-১২-০৪

জামালপুরে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে জেলা আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ

 রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর-৫ (সদর) আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষ। সোমবার (৪ডিসেম্বর) বৈধ এবং বাতিল প্রার্থী ঘোষণা করার কয়েক ঘন্টা পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন জেলা আওয়ামী লীগ সদস্য স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু। রেজনুর পক্ষে লিখিত অভিযোগটি রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শফিউর রহমান বরাবর জমা দিয়েছেন সমন্বয়কারী ইকরামুল হক নবীন। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-৫ আসনে বাংলাদেশ আ.লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ জন প্রতিনিধিদেরকে নিয়ে ইতিমধ্যে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে,শরীফপুর ইউনিয়নের শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে, লক্ষীরচর ইউনিয়নের বারুয়ামারী স্কুল মাঠে বিশাল গাড়ী বহর এবং গরু জবাই করে ভুঁড়ি ভোজের ব্যাবস্থা করে আচরন বিধি লঙ্ঘন করেছেন। আজ সোমবার তুলশীর চর ইউনিয়নের টিকরাকান্দি মাঠে বিশাল গাড়ী বহর এবং গরু জবাই করে ভুঁড়ি ভোজের আয়োজন করেছে। চিঠিতে আরও বলা হয়, আ.লীগ নেতারা বর্ধিত সভার নাম করে নির্দিষ্ট প্রার্থীকে জনগনের মাঝে উপস্থিত করে, তার পক্ষে কতিপয় প্রতিনিধি ভোট চেয়ে যাচ্ছেন । এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে। এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম রেজনুর নির্বাচন সমন্বয়কারী ইকরামুল হক নবীন বলেন, আ.লীগ মনোনীত প্রার্থী দলীয় সভার নামে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে যাচ্ছেন, আমরা এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছি। আমরা এর প্রতিকার চাই। নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আ.লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, নির্বাচন আচরণবিধির বিষয়ে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, নির্বাচন আচরণবিধি ভঙ্গের কোন কিছু হচ্ছে না। রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শফিউর রহমান বলেন, আমি অভিযোগের বিষয় জেনেছি, তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর