চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

দেওয়ানগঞ্জে ডিবির পরিচয়ে টাকাসহ স্বর্ণঅলংকার লুট

দেওয়ানগঞ্জে ডিবির পরিচয়ে টাকাসহ স্বর্ণঅলংকার লুট

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৩৬ পিএম, ২০২৪-০১-০৩

দেওয়ানগঞ্জে ডিবির পরিচয়ে টাকাসহ স্বর্ণঅলংকার লুট

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের দেওয়ানগঞ্জে ডিবির পরিচয়ে মুরাদুজ্জামান মুরাদ মন্ডল নামে এক ব্যবসায়ির বাড়িতে দুর্ধষ ডাকাতির খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার(২জানুয়ারি) রাত তিনটার দিকে উপজেলার ব্রিজ বাজার এলাকার পোল্যাকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, রাত তিনটার দিকে একদল মুখোশধারী ডাকাত উপজেলার পোল্যাকান্দি পূর্বপাড়া গ্রামের মুরাদুজ্জামান মুরাদ মন্ডলের বাড়িতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। পরে ডিবির পরিচয়ে বাড়িতে থাকা লোকজনকে হাত-পা মুখ বাঁধে। এ সময় নগদ ৬ লক্ষ টাকা ও প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার নিয়ে পলিয়ে যায়। পরে মুরাদসহ তার পরিবারের লোকজনদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের হাত পা মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। মুরাদুজ্জামান মুরাদ মন্ডলের স্ত্রী নারগিস বেগম বলেন, গভীর ঘুমে ছিলাম বলে দরজা ভাঙার সময় আমরা কেউ টের পাইনি। ঘরে ঢুকলে তারা ডিবি পুলিশ বলে পরিচয় দেন। আমাদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাড়ির সবার হাত-পা মুখ বেঁধে নগদ টাকা স্বর্ণের গহনা নিয়ে দ্রুত চলে যায়। বাড়ীর মালিক মো. মুরাদু মন্ডলের ভাষ্য, ডাকাতদের মুখে মুখোশ পড়া ছিল। সে কারণে চিনতে পারিনি। ডিবির পরিচয় দিলে প্রথমে আমি বিশ্বাস করেছিলাম। পরে বুঝতে পারার আগেই আমার হাত-পা মুখ বেঁধে ফেলে সমস্ত বাড়ি তল্লাশি করে নগদ ৬ লক্ষ টাকা ১৭ ভরি স্বর্ণের গহনা নিয়ে চলে যায়। জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, পোল্যাকান্দি গ্রামের ডাকাতির কথা শুনেছি। দরোজা ভেঙে ঘরে ঢুকে ডিবির পরিচয়ে বাড়িতে থাকা লোকদের হাত-পা বাঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যায়। এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, খবরের ভিত্তিতে থানা পুলিশ ঘটনা পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর