শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৬ পিএম, ২০২২-০৭-০২
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে নিয়ে কটুক্তির প্রতিবাদে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে আখাউড়ায় বিক্ষোভ করেছে আওয়ামীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার বিকালে পৌরশহরের সড়ক বাজারস্থ দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সভা করে। বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এসময় ঝাড়ু– হাতে নিয়ে ভিপি নূরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নূর আইনমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। আনিসুল হক আখাউড়া-কসবা এলাকার সংসদ সদস্য।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, পৌরআওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির খান, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও যুবলীগ নেতা মোঃ আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, পৌর ছাত্রলীগের আহবায়ক নাঈমুর রহমান রনি, উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শাওন, দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নাঈম আহমেদ নীড়, ধরখার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাফায়েত রবিন, মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মশিউর রহমান রিপন, কলেজ ছাত্রলীগের আহবায়ক আবু বক্কর আজমাইন প্রমুখ।
বক্তারা, আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং তথ্য প্রযুক্তি আইনে ভিপি নূরের বিরুদ্ধে মমলা দায়ের করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন। ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতায় বিরোধিতা করেছে। আজকে তারাই পদ্মা সেতুর বিরোধীতা করছে। বক্তারা পদ্মা সেতুর বিরোধীতাকারীদেরকে নব্য রাজাকার হিসেবে আখ্যা দিয়ে তাদের বিচার করার জন্য সরকারের কাছে আবেদন জানায়।
এই সময় উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া, দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীন, উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাজাহান, আখাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসান খলিফা, আখাউড়া উপজেলা দক্ষিণ ইউনিয়ন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ পারভেজ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited