শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২২ পিএম, ২০২৩-১০-১৫
আসাদুজ্জামান বাদল : বাংলাদেশের রাজনীতির মাঠে বিরামহীন হেটে চলা একজন ব্যক্তি- যিনি ছাত্রনেতা থেকে আজ জাতীয় নেতা। যার নেতৃত্বে নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গনতন্ত্র পেয়েছিলো, যাকে বাংলাদেশের মানুষ জাতীয় বীর হিসাবে ভূষিত করেছিলো। তিনি হলেন লক্ষ কর্মীর গর্ব - আলহাজ্ব খায়রুল কবির খোকন । পরিশ্রমী নেতা হিসাবে উনার তুলনা উনি নিজেই। এটা শুধু নরসিংদীর নেতা কর্মীদের ভাষ্য নয়, এটা মেডাম খালেদা জিয়া এবং তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপকটে স্বীকার করেন। সাংগঠনিক দক্ষতায় আজ উনি দলের অন্যতম যুগ্ন- মহাসচিব। তাই সারা দেশের নেতাকর্মীদের মতো আমরা নরসিংদী বাসীও গর্বিত।
জননেতা খায়রুল কবির খোকন একদিনে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় এর জি এস থেকে তার রাজনীতি শুরু হয়। তারপর কেন্দ্রীয় বিএনপি'র শিক্ষা বিষয়ক সম্পাদক পরে কেন্দ্রীয় বিএনপি'র যুগ্ন মহাসচিব হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন । মাঝে মাঝে দূঃখ হয়, আমরা অনেকেই খায়রুল কবির খোকন এর মূল্য বুঝিনা। মনে হয় উনার মূল্য বুঝার যোগ্যতাই ও সকল অপপ্রচারকারীদের হয়নি। বর্তমানে নরসিংদীর জেলা বিএনপি আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে তৃণমূলের লক্ষ লক্ষ কর্মীরা খায়রুল কবির খোকন এর পাশে আছে। তারা স্লোগানে শ্লোগানে বলছে আপনাকে সমর্থন করি দুর্বার গতিতে এগিয়ে যান আপনাকে রুখার সাধ্য কারো নাই ।
আজ ১৭ বছর ধরে দল ক্ষমতার বাহিরে। তারপরও নরসিংদীর লক্ষ লক্ষ নেতাকর্মী শুধু খোকন এর অনুপ্রেরণায় রাজনৈতিক মাঠে সক্রিয় আছে। নরসিংদী বাসীর বিশ্বাস, এই নেতার হাত ধরেই আবারও বাংলাদেশ ফিরে পাবে তার হারানো গনতন্ত্র ,জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার। এই মহান নেতার জন্য কর্মীরা সজাগ দৃষ্টি রাখছেন কখন ডাক দিবেন রাজপথে নেমে আসবে বাঘের মত বুলেট-বোমা অপেক্ষা করে থাকবে রাজপথে । নিজের জীবনকে বাজি রেখে নরসিংদী জেলা বিএনপি'র রাজনীতিকে টিকিয়ে রেখেছেন জননেতা সাবেক এমপি খায়রুল কবির খোকন।
বিএনপির একাধিক নেতা জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপির রাজনীতির আশীর্বাদ জননেতা সাবেক এমপি খায়রুল কবির খোকন । প্রিয় নেতা যখন নরসিংদী সদরে এমপি নির্বাচিত হয়েছিলেন প্রায় এক হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছিল । নরসিংদী সদরে সবচেয়ে জনপ্রিয় ও মানুষের আস্থাভাজন জননেতা খাইরুল কবির খোকন । তিনি একজন ফুল টাইম রাজনৈতিক এবং ক্লিন রাজনীতি বিশ্বাস করেন। জাতীয় ও দলীয় সকল কর্মসূচি সমান তালে ব্যাপক সংখ্যক কর্মী সমর্থক নিয়ে অংশগ্রহণ করে সফল করেন । অহিংস রাজনীতি করে সারা বাংলাদেশে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন । বর্তমানে নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে নরসিংদী জেলা বিএনপি ঐক্যবদ্ধ ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited