শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৫ পিএম, ২০২১-০৮-১৬
ফারুকুজামান,কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইনস্টিটিউশন অব ডিপ্পোমা ইঞ্জিনিয়ার্স, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ এবং বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। রোববার (১৫ আগস্ট) সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্পোমা ইঞ্জিনিয়ার্স কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি পীযুষ কান্তি সরকার। এতে অন্যদের মধ্যে ইনস্টিটিউশন অব ডিপ্পোমা ইঞ্জিনিয়ার্স কিশোরগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আক্কাস আলী, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মেহেদী হাসান তারেক: আধ্যাত্মিকতা, ঐক্য ও ইসলামী চেতনার অনন্য মিলনমেলায় মহা পবিত্র বিশ্ব উরস শ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited