চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জ শাহজাদপুরে বাঁধ কেটে দেওয়ায় চলনবিলের ৮ উপজেলা প্লাবিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে বাঁধ কেটে দেওয়ায় চলনবিলের ৮ উপজেলা প্লাবিত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:৩৬ পিএম, ২০২১-০৭-০৪

সিরাজগঞ্জ শাহজাদপুরে বাঁধ কেটে দেওয়ায় চলনবিলের ৮ উপজেলা প্লাবিত

এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ  সিরাজগঞ্জর শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা সুইচগেট-সংলগ্ন অস্থায়ী রিং বাঁধটি কেটে দেওয়া হয়েছে। শনিবার (৩ জুলাই) ভোর রাতে মৎস্যশিকারি ও নৌযানশ্রমিকরা কেটে দেওয়ার ফলে শাহজাদপুর উপজেলাসহ চলনবিল অঞ্চলের ৮ উপজেলার প্রায় ৪৫ হাজার হেক্টর জমি বন্যার পানিতে ডুবে গেছে।এসব জমিতে লাগানো নেপিয়ার, গামা ঘাস, বোনা আমন ও সবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 
উপজেলাগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া, পাবনার চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া ও নাটোর জেলার গুরুদাসপুর, সিংড়া ও বড়াইগ্রাম।
রাউতারা, পোতাজিয়া ও চরাচিথুলিয়া গ্রামের গোলাম আজম, নিরব হোসেন, সাকিব হোসেনসহ অনেকেই বলেন, গত দুদিন হলো বন্যার পানি বাড়তে শুরু হয়েছে। এ সুযোগে শনিবার ভোর রাতে এসব এলাকার মৎস্যশিকারিরা অধিক পরিমাণে মাছ আহরণ ও শ্যালো ইঞ্জিনচালিত নৌযানের মাঝিমল্লারা তাদের আয়-উপার্জন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এরারও দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত অস্থায়ী এ বালুর বাঁধটি কেটে দিয়েছেন।
শুধু তা-ই নয়, এ বাঁধের পাইলিংয়ের বাঁশ খুটি ও বালুর বস্তা স্থানীয় নারী-পুরুষরা লুট করে নিয়ে গেছেন বলেও জানান তারা।

তারা জানান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ৩০ বছর ধরে ফসল রক্ষার নামে ড্রেজারের বালু দিয়ে এ বাঁধ নির্মাণ করে। গত ২৮ জুন এ বাঁধের মেয়াদ শেষ হওয়ায় ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড বাঁধটি পরিত্যক্ত ঘোষণা করে বাঁধের পাহারায় নিয়োজিত জনবল সরিয়ে নেয়। এরপর থেকেই বাঁধটি কেটে দেওয়ার জন্য মাছশিকারি ও নৌযানশ্রমিকরা পাঁয়তারা শুরু করেন। 

রাতে সামান্য বৃষ্টি ও পানি বৃদ্ধি পাওয়ার সুযোগে বাঁধটি কেটে দেন তারা। মুহূর্তে অন্তত ২০০ মিটার এলাকা ধসে যায় ও সকালে তা বেড়ে ৫০০ মিটারে দাঁড়ায়। এ সুযোগে স্থানীয়রা বাঁশ, খুঁটি ও বালুর বস্তা লুটপাট করে নিয়ে যায়।

তবে স্থানীয়রা এ অভিযোগ অস্বীকার করে বলেন, বন্যার পানির চাপেই বাঁধটি ভেঙে গেছে। ফলে তারা বাঁশ-খুঁটি ও বস্তা সংগ্রহ করে নিয়ে বাড়ির ভাঙন রোধে কাজে লাগাচ্ছেন। এ বছর বন্যা দেরিতে হওয়ায় ফসল আগেই উঠে গেছে। এর মধ্যে বাঁধের মেয়াদও শেষ হয়ে বিল উঠে গেছে। ফলে কর্তৃপক্ষ বাঁধটি পরিত্যক্ত ঘোষণা করায় স্থানীয়রা নিজেদের সুবিধার্থে তা কেটে দিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান , ইরি বোরো ফসল রক্ষার্থে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা সুইসগেট-সংলগ্ন লোহাইট অস্থায়ী রিং বাঁধটি নির্মাণ করা হয়। ধান কাটা হয়ে যাওয়ায় পাহারা সরিয়ে নেওয়ায় স্থানীয়রা মাটি কেটে দিয়েছে।

তিনি বলেন, আমরা ওখানে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। এটি বাস্তবায়িত হলে এ সমস্যাটি আর থাকবে না। সিরাজগঞ্জ জেলায় ৮০ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। কিন্তু সিরাজগঞ্জের কোথাও ঝুকিপূর্ণ বাঁধ নেই বলেও জানান তিনি।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর