শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪২ পিএম, ২০২০-১১-২১
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি’র ধানের শীষ প্রতিক মনোনয়ন প্রত্যাশী শাহজাদপুর পৌর যুবদলের আহবায়ক, তরুন উদীয়মান সমাজসেবক মাহমুদুল হাসান সজল, শাহজাদপুর পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক নওশাদ,সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব আইয়ুব আলী। আসন্ন পৌর নির্বাচন কে সামনে রেখে ওয়ার্ডে ওয়ার্ডে মতবিনিময়, গণসংযোগ, উঠান বৈঠক করছেন সম্ভাব্য বিএনপির ধানের শীষ মনোনয়ন প্রত্যাশীরা তারা যার যার অতীত ও বর্তমানের কর্মকাণ্ড তুলে ধরছেন নেতা কর্মী ও সাধারণ মানুষের মাঝে। সরজমিনে গিয়ে জানা যায়, বিএনপির ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী তিন প্রার্থীর মধ্যে শাহজাদপুর পৌর যুবদলের আহবায়ক, উদীয়মান তরুণ সমাজসেবক, ক্লিন ইমেজের নেতা মাহমুদুল হাসান সজল প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন। তিনি প্রায় প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মতবিনিময় সভা ও গণসংযোগ, অসুস্থ রোগীর খোজ খবর, দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষের আপদ বিপদে পাশে থাকাই তার নিত্য দিনের কাজ।পৌরসভা নির্বাচন বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাহজাদপুর পৌর বিএনপি'র আহ্বায়ক অধ্যাপক আবু শামীম বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এ দলে মেয়র হওয়ার মতো একাধিক প্রার্থী বিদ্যমান। তবে রাজনৈতিক ভাবে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।যেহেতু শাহজাদপুরের মাটি বিএনপি'র ঘাঁটি হিসেবে পরিচিত। তাই আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবোনা। পাশাপাশি শাহজাদপুরে জননন্দিত নেতা প্রফেসর এম এ মুহিত এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের মুরুব্বী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু'র হাতকে শক্তিশালী করার জন্য সর্বদা সচেষ্ট থাকবো।এপ্রতিবেদক কে,বিএনপির ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী,শাহজাদপুর পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান সজল বলেন, আমি ২০০৯ সালে ছাত্রদলের কর্মী হিসেবে কাজ শুরু করি। ২০১২ সালে জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করি। ২০১৯ সালে শাহজাদপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্যর দায়িত্ব গ্রহণ করি। ২০২০ সালে শাহজাদপুর পৌর যুবদলের আহবায়ক নির্বাচিত হই। আহবায়ক হবার পর থেকেই শাহজাদপুর পৌর যুবদল কে সুসংগঠিত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি। তাঁত সমৃদ্ধ শাহজাদপুর পৌরসভাকে আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে আমি আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী। সজল আরো বলেন, আমি ছাত্র জীবন থেকেই শাহজাদপুর পৌরবাসীর সুখ- দুঃখ ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে তাদের পাশে থেকছি। দলীয় নেতা কর্মীসহ সাধারন মানুষের বিভিন্ন সমস্যা ও গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে শাহজাদপুরের গণমানুষের নেতা প্রফেসর এম এ মুহিত এর সহযোগিতায় আমি তাদের পাশে থেকেছি। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।দল মনোনয়ন দিলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে শাহজাদপুর পৌরবাসীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited