চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ছাত্রজীবনে তপু একজন সফল খামারি

ছাত্রজীবনে তপু একজন সফল খামারি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২১ পিএম, ২০২১-০৪-২৬

ছাত্রজীবনে তপু একজন সফল খামারি

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের হাজি মিছকিন গ্রামের (হাজী বাড়ী) এক উদ্যমী কিশোর তপু আহমদ একজন সফল গরু খামারী। তিনি একজন নিয়মিত বিদ্যালয়ের ছাত্র হলেও ব্যক্তি উদ্যাগে নিজ বাড়ীতেই করেছেন গরুর খামার। খামারে সরেজমিন দেখা যায়, লেখাপড়ার পাশাপাশি তার ছোট ভাইকে সাথে নিয়ে গরুকে গোসল করানো, ঘাস কাটা, খাবার দেয়া, দুধ দহনসহ সব কাজ তিনি নিজেই করেন। দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত বাবা রাজা মিয়া চিকিৎসার খরচসহ পরিবারের অন্যান্য প্রয়োজন শেষে আয় করছেন লাখ টাকা। তার কাজে উৎসাহী হয়ে আত্মকর্মী হয়ে কাজ করতে আশপাশের তরুণ যুবকরা আগ্রহ দেখিয়েছেন। কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র উদ্যমী কিশোর তপু জানায়, ভাই এর মধ্যে সে বড়। পরিবারের আয় রোজগার করার মত কোন লোক না থাকায় পরিবারে আর্থিক অভাব নিত্য সঙ্গী। তখন সে ৭ম শ্রেনীতে পড়ে। উপার্জন নেই। হতাশা জেঁকে বসে মনে। সেই সময় থেকে নিজ উদ্যাগে একটা কিছু করার প্রচন্ড আগ্রহ জাগে। প্রথমে একটি গরু দিয়ে খামার শুরু করেন তিনি। ধীরে ধীরে পরিধি বাড়তে থাকে। লাভবান হওয়ায় আরো বেশি উদ্যমী হয়ে উঠে সে। বর্তমানে খামারে ছোট-বড় ৭টি গরু রয়েছে। খামার থেকে দুধ উৎপাদন করে খুচরা পাইকারি বিক্রি করে স্থানীয় পুষ্টির চাহিদা মিটিয়ে এই দুধ চাহিদা পূরণ করতে পারছে। তিনি আরো জানান- সরকারী-বেসরকারী ঋণ সহায়তা পেলে নেপালি ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল ব্রাহামা জাতের গরুর খামার করার পরিকল্পনা রয়েছে তার। এজন্য আরো অধিক জনবল, পর্যাপ্ত  ঋণ সহায়তা উপযুক্ত জায়গার প্রয়োজন বলে মনে করছেন তিনি। তার খামারের গরুর চিকিৎসা সেবার জন্য তিনি জেলা প্রাণিসম্পদ অফিসে নিয়মিতভাবে যোগাযোগ করেন। তারাও পরামর্শসহ বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আগামীতে সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে গরুর খামারটি ব্যাাপকভাবে প্রসারিত করে জেলায় শ্রেষ্ঠ খামার মালিক হওয়ার আশা প্রকাশ করেন তিনি। সচেতন লোকজন মনে করেন- পরিশ্রম করলে কোনো কিছুই যে বাধা হতে পারে না তার জ্বলন্ত উদাহরণ তপু। তাকে অনুসরন করে শিক্ষিত যুবকরা যদি বসে না থেকে মূলধন দিয়ে খামার করে সঠিক ভাবে পরিচর্যা করে তাহলে তারাও যেমন লাভবান হবে দেশও উন্নয়ন সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

রিটেলেড নিউজ

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত


সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত


নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত


নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত


হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত


ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর