শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি : | ০৫:৩৮ পিএম, ২০২২-০৩-২৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় আনিছুর রহমান (১৬) নামের এক স্কুল ছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান উপজেলার চান্ডালগাঁতী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও চয়ড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মাদ্রাসার সুপার মো. ছোরমান আলী বলেন, তার মাদ্রাসার এক ছাত্রীকে কয়েক দিন ধরে আনিছুর রহমান রাস্তায় এবং মাদ্রাসার আশপাশে নানাভাবে উত্ত্যক্ত করত। একপর্যায়ে বুধবার বিকেলে স্থানীয় লোকজন আনিছুর রহমানকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে এই দণ্ড প্রদান করেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেন বলেন, স্থানীয়রা আনিছুর রহমানকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited