চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জাই দিলো ভারত

স্পোর্টস ডেস্ক:    |    ১০:০৮ এএম, ২০২২-০২-১২

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জাই দিলো ভারত

মান বাঁচানোর ম্যাচটাতে ভালো শুরু করলেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের ৯৬ রানের বড় ব্যবধানে হারালো ভারত।
এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা দিলো স্বাগতিকরা। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেট এবং দ্বিতীয়টিতে ৪৪ রানে জিতেছিল রোহিত শর্মার দল।
শুক্রবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। শুরুতে বেশ বিপদেই পড়েছিল স্বাগতিকরা। ৪২ রানের মধ্যে তারা হারিয়ে বসে তিন অভিজ্ঞ ব্যাটার রোহিত (১৩), বিরাট কোহলি (০) আর শিখর ধাওয়ানকে (১০)। সেখান থেকে শ্রেয়ার আয়ার আর রিশাভ পান্তের ১১০ রানের বড় জুটি। পান্ত ৫৪ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হলে ভাঙে এই জুটি। এরপর সূর্যকুমার যাদব ৬ রানেই ফিরে যান। ১১১ বলে ৯ বাউন্ডারিতে ৮০ রান করা আয়ারও দুইশর আগে সাজঘর ধরলে ফের বিপদে পড়েছিল ভারত।

তবে লোয়ার অর্ডারের ওয়াশিংটন সুন্দর আর দীপক চাহার দলকে ঠিকই ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছেন। সুন্দর ৩৪ বলে ৩৩ আর চাহার খেলেন ৩৮ বলে ৩৮ রানের গুরুত্ববহ ইনিংস।
ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জেসন হোল্ডার। ৩৪ রানে ৪টি উইকেট শিকার করেন দীর্ঘদেহী এই পেসার।
জবাব দিতে নেমে ২৫ রানে ৩টি আর ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। নয় নম্বরে নেমে ওডিয়ান স্মিথ ১৮ বলে ৩৬ রানের ছোটোখাটো এক ঝড় তোলেন। তিনিই দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলেন। নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ৩৪। বাকিদের কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি। ৩৭.১ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
ভারতের মোহাম্মদ সিরাজ আর প্রসিধ কৃষ্ণা নেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট শিকার দীপক চাহার আর কুলদীপ যাদবের।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর