শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৬ পিএম, ২০২২-০৭-১৪
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে রিকশাচালক হত্যা, আপন তিন ভাইসহ সাতজনের যাবজ্জীবন। নড়াইলে পূর্বশত্রুতার জেরে রাজু শেখ নামে এক রিকশা চালকে হত্যার দায়ে আপন তিন ভাই সহ মোট সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কেরামত আলী এ দণ্ডাদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০০৪ সালের ৩০ এপ্রিল নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মোসলেম শেখ ও তার তিন ছেলে দাউদ শেখ, বুলু শেখ, দুল মিয়া, একই গ্রামের দাউদ শেখের ছেলে শামিম এবং তাদের দলীয় কুটি মিয়া, নাসিম শেখ ও সেকোন শেখ প্রতিবেশী রিকশাচালক রাজু শেখকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ বাদী হয়ে ওই আটজনের বিরুদ্ধে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১০ অক্টোবর সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার বিচারকার্য চলাকালে আসামি মোসলেম শেখ মারা গেলে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেন। এর মাঝে আসামি দুল মিয়া ও শামিম শেখ জামিনে থাকা অবস্থায় পালিয়ে যায়। মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে সন্দেহাতিতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited