শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৩ পিএম, ২০২১-০৬-২৭
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় মিউচ্য়ুাল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমডিবি) ১১৯ তম শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার হোমনা সদরের খোরশেদ আলম মার্কেটের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শাখা কার্যালয়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। জেলা প্রশাসন কার্যালয় থেকে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান ভার্চুয়ালি বক্তব্য রাখেন এবং উদ্বোধন ঘোষণা করেন।
মিউচ্য়ুাল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুক কায়েস আকন্দ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, এমটিবি ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড আজাদ শামসী, এমটিবি কুমিল্লা রিজিওনের হেড গিয়াসউদ্দিন আহমেদ, হেড অব নেটওয়ার্ক এক্সপানশন ডিপার্টমেন্ট সেলিনা আলম, মেঘনা উপজেরার চন্দনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম। সঞ্চালনায় ছিলেন হেড অব কমিউনিকেশান্স আজম খান। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির অতিথিবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited