শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৫৪ এএম, ২০২২-০৩-১০
২১ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক এই কমিটিতে দেবাশীষ নাথ দেবুকে সভাপতি এবং আজিজুর রহমান আজিজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিনবছরের জন্য স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ২০ সদস্যের কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ১১ জনকে। তারা হলেন- হেলাল উদ্দীন, আবুল মোহাম্মদ হাসনাত বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দীন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশীদ লোকমান ও মিনহাজুল ইসলাম চৌধুরী সায়েম।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. সাইফুদ্দীন, আব্দুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক মাছুদ খান, মো. সালাহ উদ্দিন (শেরশাহ) ও দেবাশীষ আচার্য্য এবং প্রচার সম্পাদকের পদ পেয়েছেন তাসাদ্দেক নুর চৌধুরী তপু। ২০০১ সালে অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দীনকে আহ্বায়ক ও কে বি এম শাহজাহান ও সালাউদ্দিন আহমদকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি। এরপর পেরিয়ে গেছে প্রায় ২১ বছর। তবে ২১ সদস্যের ওই কমিটি আর পূর্ণাঙ্গ হয়নি। অধীনস্থ থানা কিংবা ওয়ার্ডে হয়নি কমিটি।
গত বছরের ১৯ জুন নগরের লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়। সেখানে কমিটি ঘোষণার কথা থাকলেও পরে সেটি হয়নি। তবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৪৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩২ জন ফরম জমা দেন। এরপর প্রায় ৯ মাসের মাথায় আংশিক কমিটি ঘোষণা করা হলো।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited