শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১২ পিএম, ২০২৩-১১-১২
মোর্শেদুল ইসলাম শাজু:কলেজের পড়াশোনার মান বাড়াতে হলে সবাইকে নিয়ম নীতির মধ্যে আসতে হবে জানিয়ে কুমিল্লা - ০২ হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ বলেছেন, শিক্ষার্থীদের মাসে অন্তত ৬০ ভাগ ক্লাসে উপস্থিত না থাকলেই তাদের লাল কালির মধ্যে পড়তে হবে। এখন থেকে শিক্ষার্থীদের গড় হাজিরা সম্পর্কে শিক্ষকরা তাদের সতর্ক করবেন।
গতকাল রবিবার হোমনা সরকারি কলেজের ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ছাত্রছাত্রীদের উপস্থিতির বিষয়টিও সংসদ সদস্যকে নিয়মিত অবিহিত করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।
এর আগে শিক্ষক-শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে প্রধান অতিথিকে স্বাগত জানান। পরে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সামসুল আলম শুভ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথিকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে উত্তরীয় পরিয়ে দেন। উপবিষ্ট অন্যাদেরও ফুলেল শুভেচ্ছাসহ উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সামসুল আলম শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, পৌর আ.লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, যুব লীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কায়সার আহমেদ বেপারী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, কৃষক লীগ সভাপতি মনির হোসেন সওদাগর, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি অ্যাড. মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ প্রমুখ।
সংসদ সদস্য সেলিমা আহমাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্লাস না করার অভিযোগ পাওয়া যায়। নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকায় পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল করতে পারছো না। টেস্টে উত্তীর্ণ হতে না পেরে আমাদের কাছে এসে উত্তীর্ণ করে দেওয়ার দাবি করো। ভবিষ্যতে যদি কেউ পরীক্ষায় ভালো করতে না পারবে তারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রাহণ করতে পারবে না বলে সতর্ক করে দেন।
শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited