চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সহজ জয়ে সেমিতে এক পা দিয়ে রাখলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক:    |    ১১:২৮ এএম, ২০২২-০৪-০৬

সহজ জয়ে সেমিতে এক পা দিয়ে রাখলো লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়েই রাখলো ইংলিশ ক্লাব লিভারপুল। মঙ্গলবার রাতে বেনফিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। আগামী বুধবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। দলকে সহজ জয়ে এনে দেওয়া ম্যাচে লিভারপুলের হয়ে গোল তিনটি করেছেন ইব্রাহিমা কোনাতে, সাদিও মানে এবং লুইস দিয়াজ। স্বাগতিকদের পক্ষে একটি গোল শোধ করেছেন ডারউইন নুনেজ।  

বেনফিকার মাঠে খেলতে গিয়ে পূর্ণ আধিপত্যই বিস্তার করেছে লিভারপুল। পুরো ম্যাচে ৬৬ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখে গোলের জন্য অন্তত ১৭টি শট করেছে অলরেডরা। যার মধ্যে ৮টিই ছিল লক্ষ্য বরাবর, গোলের দেখা মিলেছে তিনটিতে।প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ১৭ মিনিটের মাথায় অ্যান্ড্রু রবার্টসনের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার কোনাতে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের হয়ে এটিই তার প্রথম গোল।

ম্যাচের প্রথমার্ধে আরও একটি গোল পায় লিভারপুল। এবার স্কোরশিটে নাম তোলেন সাদিও মানে। ম্যাচের ৩৪ মিনিটের সময় ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের কাছ থেকে পাওয়া বল মানের উদ্দেশ্যে বাড়িয়ে দেন লুইস দিয়াজ। বাকি কাজ সহজেই সারেন সাদিও মানে। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৪৯ মিনিটের মাথায় ব্যবধান কমান বেনফিকার ডারউইন নুনেজ। এর ১১ মিনিট পর ফের গোল পেতে পারতো বেনফিকা। তবে ব্রাজিলিয়ান এভারটনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার।

নির্ধারিত সময় তিন মিনিট বাকি থাকতে লিভারপুলের শেষ গোলটি করেন লুইস দিয়াজ। নাবি কেইটার থ্রু বল ধরে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাম পায়ের নিখুঁত শটে লিভারপুলের জয় নিশ্চিত করেন তিনি।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর