শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৪ পিএম, ২০২১-০৫-১২
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র এবং হাকিমপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আককাস আলী এমপিও নীতিমালা অনুযায়ী একই সাথে দুটি পদে দায়িত্ব পালন করতে পারবে কি না তা জানতে চেয়ে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।
আজ বুধবার ইউএনও নূর-এ আলম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক এবং জেলা প্রশাসককে এ চিঠি দেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম জানান, গত ২৮ মার্চ প্রকাশিত এমপিও নীতিমালার ১১ (১৭) ধারা অনুযায়ী এমপিও ভুক্ত কোন শিক্ষক কর্মচারী একই সাথে একাধিক কোন পদে/চাকুরিতে নিয়োজিত থাকতে পারবেন না। হাকিমপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ইনডেক্স নাং ৪১৭১২৭) ২০২১ সালের ১৬ জানুয়ারী অনুষ্ঠিত বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন। ২৫ জানুয়ারী নির্বাচনের গেজেট প্রকাশিত হয়। গত ৮ ফেব্রুয়ারী আককাস আলী মেয়র হিসেবে শপথ নেন। তাই এমপিও নীতিমালা অনুযায়ী আককাস আলী একই সাথে দুটি পদে দায়িত্ব পালন বা বেতন বহিতে স্বাক্ষর বা উত্তোলন করতে পারবেন কি না সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দেশনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হয়েছে।
এছাড়াও গত ৪ মে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ জুন সকল প্রকার বিধি বিধান উপেক্ষা করে ১৬ জন জ্যেষ্ঠ শিক্ষককে ডিঙিয়ে প্রভাষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন আককাস আলী।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited