শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:১৬ পিএম, ২০২২-০৩-০৩
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন। এ যুদ্ধে গুরুতর আহত হয়েছেন অন্তত এক হাজার ৫৯৭ সেনা। স্থানীয় সময় বুধবার (২ মার্চ) রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এসব তথ্য তুলে ধরেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম যুদ্ধে হতাহতের তথ্য জানালো রাশিয়া।
এসময় মেজর জেনারেল ইগর কোনাশেনকভ ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বাহিনীর ‘বহু সেনা’ হতাহতের তথ্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেন। একইসঙ্গে নিহত ও আহত রুশ সেনাদের পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, রুশ সেনাদের অভিযানে ইউক্রেনের দুই হাজার ৮৭০ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি। এছাড়া ৫৭২ ইউক্রেনীয় সেনাকে আটক করেছে রুশ সেনাবাহিনী।
তবে ইউক্রেনের দাবি, যুদ্ধে রাশিয়ার চার হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। অসংখ্য সেনা সদস্য আহত এবং বেশ কিছু সেনা আটক হয়েছেন। তবে ইউক্রেনের পক্ষ থেকে সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
এছাড়া রাশিয়ার অভিযানে দুই হাজারের বেশি ইউক্রেনের সাধারণ মানুষ নিহত হয়েছে। তবে এসব তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত হতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার (৩ মার্চ) পর্যন্ত রাশিয়ার অভিযানে ইউক্রেনের ১৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১৩ জন শিশু রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে à¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়à§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited