শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৫৮ পিএম, ২০২৩-০৭-০৭
সানি চন্দ্র বিশ্বাস, লাখাই প্রতিনিধি লাখাইয়ে "তারুণ্যের জয়যাত্রা" সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৭ জুলাই) বিকালে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে লাখাই উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিলের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদের পরিচালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট ওয়ালিউল্লাহ সারোয়ার সৌরভ , হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদ প্রার্থী ও ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী তাজ উদ্দিন আহমেদ তাজ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল। এছাড়াও আরো বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক বৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলায়াত করেন খোকন মিয়া ও গীতা পাঠ করেন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রাজীব কান্তি রায়। বক্তারা আগামী ৯ জুলাই হবিগঞ্জে "তারুণ্যের জয়যাত্রা" সমাবেশ সফল করার জন্য প্রত্যেক ইউনিয়ন যুবলীগ ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দকে কউপজেলা আওয়ামী যুবলীগের ব্যানারে উপস্থিত হয়ে "তারুণ্যের জয়যাত্রা" সমাবেশ কে সার্থক করার আহবান জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited