শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:১৭ পিএম, ২০২৪-০৩-২৫
শামীম আকতার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, সেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস হোসাইন ও আল-আমিন সরকারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রায়গঞ্জ প্রেসক্লাব হলরুমে প্রেসকøাব সভাপতি কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রায়গঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের আগের দিবাগত রাতে একটি প্রতিদ্বন্দি প্রার্থীর পক্ষের সমর্থক সজীব আহম্মেদ মনিরসহ তাদের লোকজন রায়গঞ্জের অভি হাইওয়ে ভিলা রেষ্টুরেন্টে খেতে আসে। সেখানে সজীব আহম্মেদ মনিরসহ তাদের সঙ্গীদের আচারণ সন্দেহজনক হলে আমরা তার প্রতিবাদ জানাই। এতে তাদের সাথে বাক-বিতন্ডা হয়। পরদিন নির্বাচনে তাদের প্রার্থী হেরে যায়। আমাদের প্রার্থী জয়ী হন। সেই আক্রোশে আমাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ঘটনার ৫দিন পর আমাদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ রায়গঞ্জ থানায় করা হয়। সেই অভিযোগকে কেন্দ্র করে জাতীয় ও স্থানীয় কয়েকটি সংবাদ পত্রে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি তার বক্তব্যে মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ্, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল আকন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited