চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

এক হ্যাটট্রিকে দুই কিংবদন্তিকে ছাড়ালেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক:    |    ০২:৫৯ পিএম, ২০২২-০৩-১০

এক হ্যাটট্রিকে দুই কিংবদন্তিকে ছাড়ালেন বেনজেমা

‘হোক সে একজন মাদ্রিদের খেলোয়াড়। কিন্তু কী দুর্দান্ত খেলোয়াড়! কী অসাধারণ খেলোয়াড় করিম বেনজেমা। আমি খেলা ভালোবাসি’- এভাবেই বেনজেমার খেলায় নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার দানি আলভেস। ভক্ত-সমর্থক-শুভাকাঙ্ক্ষী তো বটেই, বুধবার রাতের পারফরম্যান্সে আলভেসের মতো প্রতিদ্বন্দ্বীদেরও নজর কেড়েছেন বেনজেমা। তার মাত্র ১৮ মিনিটের জাদুকরী হ্যাটট্রিকে প্যারিস সেইন্ট জার্মেইকে বিদায় করে শেষ আটে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। 

ম্যাচের ৬১, ৭৬ ও ৭৮ মিনিটে গোল তিনটি করেছেন বেনজেমা। এই তিন গোল তথা হ্যাটট্রিকের সুবাদে রিয়ালের দুই কিংবদন্তি খেলোয়াড় আলফ্রেড ডি স্টেফানো এবং রাউল গঞ্জালেজকেও ছাড়িয়ে গেছেন এ অভিজ্ঞ ফরাসি তারকা। বুধবারের ম্যাচের পর রিয়ালের হয়ে বেনজেমার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৯-এ। অন্যদিকে ডি স্টেফানো তার রিয়াল ক্যারিয়ারে করেছিলেন ৩০৮টি গোল। এছাড়া চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে রাউলের ৬৬ গোলকে ছাড়িয়ে বেনজেমার গোল এখন ৬৭টি।

দুই কিংবদন্তিকে ছাড়ানোর ম্যাচে দুইটি রেকর্ডও গড়েছেন বেনজেমা। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৮টি বছর চ্যাম্পিয়নস লিগে গোল করলেন তিনি। এছাড়া বিশ্বের সবচেয়ে বয়স্ক (৩০ বছর ২৮০ দিন) খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করলেন বেনজেমা। এছাড়া চলতি মৌসুমে এরই মধ্যে ৩০ গোল করে ফেলেছেন এ ফরাসি স্ট্রাইকার। যা তার গত মৌসুমের ৩১ গোলের চেয়ে মাত্র একটি কম। বেনজেমার ক্যারিয়ারে সর্বোচ্চ ৩২ গোল এসেছিল ২০১১-১২ মৌসুমে। এবার নিজের সেই রেকর্ড ভাঙবেন বেনজেমা, তা হলফ করে বলেই দেওয়া যায়।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর