শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৪ পিএম, ২০২১-০৬-১৮
বিহারী চাকমা : মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ ঘোষণা থাকলেও সীমান্তবর্তী বরকল উপজেলার মানুষ এবার প্রধানমন্ত্রীর উপহার থেকে বঞ্চিত হচ্ছে। রাঙ্গামাটি জেলার ৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৬২৩ টি পরিবার প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেও বরকল উপজেলার জন্য ১টি ঘর ও দেয়া হয়নি দ্বিতীয় পর্যায়ের গৃহ নির্মাণ প্রকল্পে। ২য় পর্যায়ে গৃহ প্রদান কাজের অংশ হিসাবে নির্মিত এসব ঘর ২০ জুন রবিবার সারাদেশের ন্যায় রাঙ্গামাটির গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। তবে বরকল উপজেলায় এবার কেউ জমি ও ঘর পাচ্ছেন না।
শুক্রবার জেলা প্রশাসনে সম্মেলন কক্ষে রাঙ্গামাটির সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো মামুন মিয়া, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা আলোচনায় অংশ নেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ২০ জুন দ্বিতীয় পর্যায়ে রাঙ্গামাটি সদর উপজেলায় ১৫৬ টি, কাপ্তাই উপজেলায় ৩৫টি, রাজস্থলী উপজেলায় ১৭৭টি, বাঘাইছড়ি উপজেলায় ৪৫টি, লংগদু উপজেলায় ৯১টি, নানিয়ারচর উপজেলায় ৩টি,জুরাছড়ি উপজেলায় ১০টি, বিলাইছড়ি উপজেলায় ৩৭টি এবং কাউখালী উপজেলায় ৬৯টি মিলে ৬২৩ টি ঘর নির্মান করে দেয়া হয়েছে।
এবার বরকল উপজেলা কেন বাদ পড়ল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায় বলেন, এ কর্মসূচী বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সে অনুসারে বরকল উপজেলা টাস্কফোর্স থেকে কোন প্রস্তাবনা না আসায় এবারের ২য় পর্যায়ে বরকল উপজেলায় কেউ গৃহ পাচ্ছেন না।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited