শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৪৬ পিএম, ২০২২-০১-২৬
ফ্লোরিডা উপকূলে একটি নৌযান ডুবে যাওয়ায় নিখোঁজ ৩৯ জনের সন্ধানে মার্কিন কোস্টগার্ড তল্লাশি অভিযান শুরু করেছে। চরম ঝুঁকি নিয়ে মানব পাচার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড বাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র। মিয়ামি কোস্টগার্ড জানায়, তারা ‘একজন ভাল সামারিটানের কাছ থেকে’ খবর পেয়েছিল যে তিনি ফোর্ট পিয়ার্স ইন্টেলের প্রায় ৪৫ মাইল পূর্বে ডুবে যাওয়া একটি জাহাজের কাছ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করেন। প্রাণে বেঁচে যাওয়া ওই ব্যক্তি জানান, নৌযানটি শনিবার রাতে বাহামাসের বিমিনি ছেড়ে যায়। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সেটি ডুবে যায়।
কোস্টগার্ডের পক্ষে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘প্রাণে রক্ষা পাওয়া ওই ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী, জাহাজটিতে থাকা কোন যাত্রীর লাইফ জ্যাকেট পরা ছিল না।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘কোস্টগার্ড বিমান ও পানিবাহী বিভিন্ন যানবাহনের সাহায্যে নিখোঁজদের সন্ধানে ব্যাপক অনুসন্ধান অভিযান চালাচ্ছে। চরম ঝুঁকি নিয়ে মানব পাচার করতে গিয়ে সেখানে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।’
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited