শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৫ পিএম, ২০২৩-১২-৩১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা- ০২ (হোমনা-ঘেঘনা) আসনে নির্বাচনী প্রচারণাকালে আচরণবিধি ভঙ্গের অপরাধে কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও এক ইউনিয়ন পরিষদ সদস্যকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমাদ সম্পর্কে ব্যক্তিগত চরিত্র হনন করে মনহানিকর বক্তব্য রাখায় কুমিল্লা জেলা পরিষদ সদস্য আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মকবুল পাঠানকে ১৫ হাজার টাকা এবং ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. খাজাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্টের অভিযানে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।
নির্বাহী ম্যাজস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসান বলেন, নৌকা প্রতীকের প্রার্থী সম্পর্কে ব্যক্তিগত চরিত্র হনন করে মনহানিকর বক্তব্য দিয়ে নির্বচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) ধারা লঙ্ঘন করায় ট্রাক প্রতীকের সমর্থক জেলা পরিষদ সদস্য মকবুল পাঠানকে ১৫ হাজার টাকা এবং ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. খাজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুজনই নিজেদের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এরকম কোনো বক্তব্য রাখবেননা মর্মে অঙ্গীকার করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited