শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৩৬ পিএম, ২০২২-০৫-২১
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (২০ মে) দেশটির রাজধানী দামেস্কে এ হামলা চালায় দখলদার ইসরায়েলিরা। সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা। খবরে বলা হয়েছে, ইসরায়েলি শত্রুদের আগ্রাসনে তিনজন মারা গেছেন এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের দখলে থাকা গোলান উপত্যকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন সিরীয় সামরিক কর্মকর্তারা।
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা জানিয়েছেন, তিনি শুক্রবার রাতে প্রচুর গোলমালের শব্দ পেয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় সিরিয়ার আকাশপ্রতিরক্ষা বাহিনীর তিন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এবং আরও চার সদস্য আহত হয়েছেন।
এর মাত্র এক সপ্তাহ আগেই গত ১৩ মে সিরিয়ার মধ্যাঞ্চলে হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করেছিল ইসরায়েল। গত ২৭ এপ্রিল দামেস্কের কাছে তাদের আরেক হামলায় সিরিয়ার ছয় সেনাসহ প্রাণ হারান অন্তত ১০ জন। ২০২২ সালে এখন পর্যন্ত এটিই সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর সবচেয়ে প্রাণঘাতি হামলা।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited