শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:০৮ পিএম, ২০২৩-০৩-০৪
মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি : জন্মদিন মানেই পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়ার একটি সুযোগ। একসঙ্গে কিছু সময় আনন্দে কাটানোর বা অভিনন্দন জানানোর একটি উপলক্ষ এটি।
মালদ্বীপে বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্সের কর্ণধার মো. বাবুল হোসেনের ৪৭দতম বছরের নতুন অধ্যায়ের শুরুতে আরেক বাংলাদেশী সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান ফোর এল ইন্টারন্যাশনাল এর কর্ণধার মো. হাদিউল ইসলাম এর উদ্যোগে পালিত হয় বাবুল হোসেন এর ৪৭দতম জন্মদিন।
মালদ্বীপে ব্যাবসার শুরু থেকে দেশ তথা পুরো মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের কাছে হয়ে উঠেছেন একজন পরিচিত মুখ। প্রবাস জীবনে তিনি চ্যালেঞ্জের সাথে বিশ্বাস করেন পরিশ্রমেও।
অত্যন্ত জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে স্থানীয় সময় রাত ১২টা এক মিনিটে রাজধানী মালের কেএফসি -র ফুড সেন্টারে জন্মদিনের এই উৎসবমুখর পরিবেশে স্থানীয় সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীদের পদচারণায় মুখরিত হয় পুরো হলরুম। সাথে স্থানীয় মালদিভিয়ানদের সরব উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়। প্রবাসীদের স্বতস্ফুর্ত উপস্থিতি সরগরম হয়ে উঠে গোটা কেএফসি-র হল। আড্ডা আর গল্পে গল্পে জন্মদিনের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাঙালির মিলনমেলায় পরিনত হয়।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সভাপতি মো.খলিলুর রহমান, মালদ্বীপ আওয়ামিলীগের সহ-সভাপতি শাহজালাল শিকদার, যুগ্ম-সম্পাদক ও ফুড এন্ড ফুডসের সিও মো. নুরে আলম রিন্টু, মালদ্বীপ বিএনপির সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. শরিফুল ইসলাম, ব্যবসায়ী রুহুল আমিন, মো. এরশাদ উল্লাহ, মো. আরিফুল ইসলাম, মো. হাসান ইমাম, শফিকুল ইসলাম ও মো. রাহাদ।
বাবুল হোসেন তার নিজের জন্মদিনে প্রবাসীদের নিয়ে এমন একটি আয়োজন করায় হাদিউল ইসলামদকে ধন্যবাদ জানিয়ে তার প্রবাস বান্ধবের প্রশংসা করেন এবং উপস্থিত সকলের সাফল্য কামনায় ভবিষ্যতে সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি। নৈশভোজ শেষে এক বৃহৎ আকারের জন্মদিনের কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল আলম ও হালিম ভুঁইয়া, মালদ্বীপ যুবলীগের সদস্য সচিব মো. বিল্লাল হোসেন, প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. দুলাল আল মাইজভান্ডারি, মো. নিজাম উদ্দিন রাজু, করিম রানা, খায়রুল আমিন প্রদান, এনামুল হক, মো. হুমায়ুন গাজী, মজনু মিয়া সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি বৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited