শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:১৬ এএম, ২০২২-০১-১৯
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস সনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। বুধবার দেশটির জনস্বাস্থ্য সংস্থার প্রকাশ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
রবার্ট কোচ ইনস্টিটিউট জানায়, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখ ১২ হাজার ৩২৩ জন আক্রান্ত ও ২৩৯ জনের মৃত্যু হয়েছে।
সংস্থাটি আরো জানায়, এখানে নতুন করে প্রতি লাখে আক্রান্তের হার ৫৮৪.৪ জনে পৌঁছেছে।
এমন পরিস্থিতিতে জার্মানি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে আবারো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপের আওতায় যারা বুস্টার ডোজ গ্রহণ করেছে বা যারা ফুল ডোজ টিকা নিয়েছে বা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে কেবলমাত্র সীমিত পরিসরে তাদেরই বিভিন্ন বার ও রেস্তোরাঁয় প্রবেশের সুযোগ রাখা হয়েছে।
এছাড়া ১০ জনের বেশি মানুষ একত্রিত হওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্তের হার অনেক বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এদের অধিকাংশ অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited