শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৪৪ পিএম, ২০২১-০৫-২১
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামে পূর্ব শক্রুতার জের ধরে এক শিশু মৌসুমী ফল আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীতে হামলা চালিয়ে মহিলাসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তয়মুননেছা খানম, ছয়পুর বেগম, জয়তেরা বেগম, মিজু মিয়া, হেলাল মিয়া, জামাল মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। আজ ২১ মে এ সংবাদ পরিবেশন পর্যন্ত গুরুতর অবস্থায় রেনু বেগম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহত রুমি বেগম এর অবস্থা অপরিবর্তিত থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড় করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের মোঃ বেলাল মিয়া বাদী হয়ে একই গ্রামের শিপন মিয়া (৪০), রিপন মিয়া (২২), তানভীর হোসেন(১৯), বিলু মিয়া (৩৫), মোঃ শাহেদ (২৮), মোঃ জাহেদ (২৪), মামুন মিয়া (২২), সুমন মিয়া (২৩), রিমন মিয়া (২৫)সহ অজ্ঞাত নামা ৪/৫জনকে আসামী করে মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার বিবরণে জানা গেছে- গত ১৯ মে বিকাল ৪টার দিকে গাছের আম পাড়াকে কেন্দ্র করে উভয পক্ষের লোকজনদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে শিপন মিয়ার হুকুমে তাদের হাতে থাকা লাঠি, দাসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে হামলা চালায়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited