শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১১ পিএম, ২০২২-১১-১৩
মাহাবুব রহমান বিপ্লব,রংপুর : রংপুরে কাউনিয়ায় গতকাল বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম)মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে সার্ভিল্যান্স টিম উপজেলার বেইলীব্রিজ, সাব্দী ও রাজিব গ্রামে তিনটি চিপস কারখানা অভিযান পরিচালনা করা হয়। এসময় তার সঙ্গে ছিলেন, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম)মোঃ দেলোয়ার হোসেন ও মারুফা বেগম।
সহকারী পরিচালক (সিএম)মোঃ জাহিদুর রহমান বলেন, খাদ্য দ্রব্য ও পণ্য সামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে গতকাল কাউনিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান করা হয়। এসময় বেইলি ব্রীজ এলাকায় মেসার্স মিফতাহুল ফুড প্রোডাক্টস্ কারখানায় তেলের পরিবর্তে বালু দিয়ে চিপস্ ফ্রাই করতে দেখা যায়। পণ্যের মান যাচাই করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া সাব্দি গ্রামে মেসার্স আরিফা ফুড প্রোডাক্টস্ কারখানায় বিএসটিআইয়ের অনুমোদনহীন চমক বিমান ও চমক পটেটো ক্রাকার্স ব্রান্ডের মোড়ক পাওয়া যায়। পরে আরিফা ফুড প্রোডাক্টসের চমক মাস্তি ব্রান্ডের চিপস ও টেপামধুপুর রাজীব গ্রামের মেসার্স নাফে ফুড প্রোডাক্টস্ কারখানায় নাফে ব্রান্ডের চিপসের গুণগত মান পরীক্ষর জন্য নমুনা সংগ্রহ করা হয়।
তিনি বলেন, কারখানা তিনটিতে উৎপাদিত পন্যের মান সঠিক আছে কিনা, তা যাচাই করার জন্য কারখানা থেকে চিপসের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা ল্যাবে পাঠানো হবে। রিপোর্টে ক্ষতিকর কিছু পাওয়া গেলে কারখানা সীলগালাসহ মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited